advertisement

মোবাইল চোর সন্দেহে বনগাঁয় যুবককে নর্দমায় ফেলে গণপিটুনি, ফেটে গেল চোখ

Last Updated:

গোঁড়ালির আঘাতে চোখ ফেটে রক্ত বেরোতে থাকে নারায়ণের৷ শরীরের বিভিন্ন জায়গায় জমাট রক্ত৷ সে দিনই রাতে তাঁকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে৷

#বনগাঁ: মোবাইল চোর সন্দেহে উলঙ্গ করে শরীরে চোসরা পাতা লাগিয়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বনগাঁয়৷ গণপিটুনির জেরে যুবকের ডান চোখ ফেটে রক্ত বেরিয়ে যায়৷ আহত যুবকের নাম নারায়ণ দাস৷
বৃহস্পতিবার বনগাঁ থানার ২ নম্বর এলাকায় ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় একটি মোবাইলের দোকানে নারায়ণকে চোর সন্দেহে মারধর করে দোকানের মালিক ও কর্মীরা৷ নারায়ণের স্ত্রী রূপা দাস জানিয়েছেন, তাঁর স্বামীকে নর্দমায় ফেলে মারধর করে কয়েকজন মিলে৷ গোঁড়ালির আঘাতে চোখ ফেটে রক্ত বেরোতে থাকে নারায়ণের৷ শরীরের বিভিন্ন জায়গায় জমাট রক্ত৷ সে দিনই রাতে তাঁকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে৷ নারায়ণের ভ্যান ও মেবাইল কেড়ে নিয়ে বলা হয়, ১০ হাজার টাকা দিলে তবে ওগুলি ফেরত দেবে৷
advertisement
ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন নারায়ণের পরিবারের লোকেরা৷ মারধরের চোটে প্রবল জ্বরও এসেছে নারায়ণের৷
advertisement
আরও ভিডিও: ছেলেধরা অপবাদে গণপিটুনি! দেখুন ভিডিও...
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোবাইল চোর সন্দেহে বনগাঁয় যুবককে নর্দমায় ফেলে গণপিটুনি, ফেটে গেল চোখ
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement