advertisement

বৌমা ও তার মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল শ্বশুর... শিউরে ওঠা ঘটনায় তোলপাড় রানাঘাট

Last Updated:

অভিযুক্ত অনন্ত বিশ্বাস সন্দেহ করতে থাকেন যে বৌমা ও তাঁর মা নাকি তুকতাক বা কালোজাদু করে সম্পত্তি দখল করতে চাইছে। 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নদিয়া: রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের আশুতোষপুর গ্রামে জোড়া খুনের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। অভিযোগ, ৭৫ বছর বয়সী অনন্ত বিশ্বাস কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন নিজের বৌমা ও বৌমার মাকে।
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে অনন্ত বিশ্বাসের স্ত্রী মারা যান। স্ত্রীর শ্রাদ্ধ ও শান্তির কাজের জন্য তাঁর ছেলে পতিতপাবন বিশ্বাসের শাশুড়ি এসেছিলেন। এরপর থেকেই অভিযুক্ত অনন্ত বিশ্বাস সন্দেহ করতে থাকেন যে বৌমা ও তাঁর মা নাকি তুকতাক বা কালোজাদু করে সম্পত্তি দখল করতে চাইছে। এই সন্দেহের বশেই  কুড়ুল নিয়ে পাশের ঘরে শুয়ে থাকা বৌমা ও তাঁর মাকে এলোপাথাড়ি কোপান। এলাকাবাসীর দাবি, ভোররাতে চিৎকার চেঁচামেচি শোনা গেলেও পরে আর শব্দ না পেয়ে কেউ গুরুত্ব দেননি।
advertisement
advertisement
ভোর সাড়ে পাঁচটা নাগাদ ছেলে বাড়ি ফিরে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার স্ত্রী ও শাশুড়ি। বাবাকে জিজ্ঞেস করলে তিনি নাকি বলেন, “তোর পথের কাঁটা সরিয়ে দিয়েছি।” ছেলের কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রানাঘাট থানায় ফোন করেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় এবং ব্যবহৃত কুড়ুল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ। স্থানীয়দের দাবি, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৌমা ও তার মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল শ্বশুর... শিউরে ওঠা ঘটনায় তোলপাড় রানাঘাট
Next Article
advertisement
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
  • দোলের দিন স্কুটারে বসা অরিজিতকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে

  • যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে!

  • হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement