advertisement

East Bardhaman News: ভয়ঙ্কর বাজ! বজ্রপাতে মৃত ৪, আহত আরও ৪! বর্ধমানে মর্মান্তিক ঘটনা

Last Updated:

East Bardhaman News: পূর্ব বর্ধমান জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত হল চারজনের। বজ্রাহত হয়ে আহত আরও চার।

প্রতিকি ছবি
প্রতিকি ছবি
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত হল চারজনের। বজ্রাহত হয়ে আহত আরও চার। সকাল থেকে নিম্নচাপের জেরে পূর্ব বর্ধমান জেলা জুড়ে বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বজ্রপাতের ফলে ভাতারের ভূমশোড়, মাধবডিহির আলমপুর, আউসগ্রামের দেয়াশা, মঙ্গলকোটের চানক ও রায়নার তেঁণ্দুল গ্রামে পৃথক ঘটনায় মৃত্যু হল চারজনের ও আহত হন চারজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে মাধবডিহির বাসিন্দা সনাতন পাত্র(৬০) আলমপুরের মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে জখম হলে মাধবডিহি থানার পুলিশ আলমপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আউসগ্রামে মামাবাড়িতে এসে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হলএক যুবকের। মৃতের নাম রবীন টুডু (২৫)।
আউসগ্রামের ভেদিয়ার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন টুডু রাধামাধবপুর আদিবাসী পাড়ায় মামার বাড়িতে এসেছিল।বৃহস্পতিবার সকালে দেয়াশা গ্রামে মামার জমিতে চাষের কাজ করার সময় তিনি বজ্রাহত হন। তাকে উদ্ধার করে গুসকরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
রায়না থানা বাসিন্দা অভিজিৎ সাঁতরা (২৬) চাষের জন্য তার নিজের জমিতে নামেন সেখানেই তিনি বজ্রাহত হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বলে ঘোষণা করেন।জমিতে চাষ করার সময় মঙ্গলকোটে চানক গ্রামের বাসিন্দা বুড়ো মাড্ডি বজ্রাহত হন। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলো ঘোষণা করেন।
পাশাপাশি সকালে ভাতারের ভূমশোড় মাঠে শেখ নাসির তাঁর দুই ছেলে শেখ ইব্রাহিম ও শেখ হাসিবকে নিয়ে ধান রোয়ার কাজ করতে যান। মাঠে থাকাকালীনই বজ্রাহত হন বাবা ও দুই ছেলে। অন্যদিকে, ভাতারের ভূমশোড় মাঠের অপরপ্রান্তে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন আলাউদ্দিন শেখ নামে আরও এক ব্যক্তি। ভাতার থানার পুলিশ চারজনকেই উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
advertisement
সায়নী সরকার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ভয়ঙ্কর বাজ! বজ্রপাতে মৃত ৪, আহত আরও ৪! বর্ধমানে মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement