advertisement

Jhargram News: ফের লোকালয়ে হাতির হানা, ৩৫ গজরাজের আতঙ্কে কাঁপছে ঝাড়গ্রাম

Last Updated:

Jhargram News: লালগড়ে ফের হাতির দল। আতঙ্ক শুরু হয়েছে এলাকাজুড়ে। চাষের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা।  

+
ঝাড়গ্রামে

ঝাড়গ্রামে হাতির হানা

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বিনপুর এক ব্লকেরলালগড় রেঞ্জের বীরকাঁড় গ্রামে বুধবার ঢুকে পড়ে প্রায় ৩৫ টি হাতির দল। ওই হাতির দলটি বীরকাঁড় গ্রামের মাঠে গিয়ে তান্ডব চালিয়ে ব্যাপক ফসলের ক্ষতি করে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। ফের প্রকাশ্য দিবালোকে খাবারের সন্ধানে লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় প্রবল আতঙ্ক ছড়ায় গ্রামে।
আরও পড়ুন: ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে নগ্ন ছবি আদান-প্রদান, নতুন পথে নারী পাচারের ছক ফাঁস!
হাতির হানায় ফসলের পাশাপাশি ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। যার ফলে ওই এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বন দফতরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তাঁরা জানান।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ফের লোকালয়ে হাতির হানা, ৩৫ গজরাজের আতঙ্কে কাঁপছে ঝাড়গ্রাম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement