advertisement

Jaynagar Child Teacher: 'এত মেধাবী ছিল মেয়েটা...', জয়নগর কাণ্ডে ফুঁসে উঠছেন নির্যাতিতার শিক্ষিকা! তুললেন বড় দাবি

Last Updated:

Jaynagar Child Teacher: নির্যাতিতা চতুর্থ শ্রেণীর ছাত্রী শেষবার মহিষমারি হাটের এডুকেয়ার মিশনে শুক্রবার পড়তে গিয়েছিল বিকেল পাঁচটার সময়।

+
এই

এই কোচিং সেন্টারেই পড়তে এসেছিলেন শেষ বারের জন্য

দক্ষিণ ২৪ পরগনা: নির্যাতিতা চতুর্থ শ্রেণীর ছাত্রী শেষবার মহিষমারি হাটের এডুকেয়ার মিশনে শুক্রবার পড়তে গিয়েছিল বিকেল পাঁচটার সময়। সেখান থেকে টিউশনি পড়ে ফেরার পথেই নিখোঁজ হয়ে যায় নাবালিকা।
আর এই ঘটনায় কার্যত শনিবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিয়েছে জয়নগরের মহিষামারি হাট এলাকা। পুলিশ ফাঁড়ি ভাঙচুর থেকে শুরু করে অভিযুক্তের বাড়ি ভাঙচুর কোনওটাই বাদ যায়নি। টিউশন পড়তে গিয়েছিল ওই ছাত্রী। সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন। অভিযোগ, বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয়ে যায় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী।
advertisement
আরও পড়ুন: আপনার মোবাইল নম্বরে ২ সংখ্যাটি কতবার রয়েছে? জীবনে কী প্রভাব সংখ্যাটির জানেন? রইল বিশেষজ্ঞের মতামত
পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরেও তার খোঁজ মেলেনি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, নাবালিকার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে বাড়ি এই গৃহশিক্ষিকার। প্রথম শ্রেণি থেকেই তাঁর কাছে পড়াশোনা করত ওই নাবালিকা। গৃহশিক্ষিকা প্রতিমা বিশ্বাসের। টিউশন পড়ে ‌যাওয়ার পথে তার সঙ্গে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে তা মানতে নারাজ তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: গাছের ২টি পাতা, অযত্নের আগাছা ডায়াবেটিসের ‘মৃত্যুবাণ’! এভাবে খেলেই নামবে ব্লাড সুগার
দোষীদের কড়া শাস্তি চেয়েছেন নাবালিকার গৃহ শিক্ষিকা। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। নির্যাতিতা ছাত্রীর শিক্ষিকা জানান, ‘ও খুব মেধাবী ছিল। আমি তো ভাবতেই পারছি না। এই রকম যারা ঘটনা ঘটিয়েছে তাদের যেন ফাঁসি হয়। পুলিশ তো কোনও দায়িত্ব নেয়নি। ওর বাবারা যখন মহিষমারি ক্যাম্পে যখন এসেছিল অভিযোগ জমা করতে, তখন ওদের পাঠায় জয়নগরে। তারপর কুলতলি। পুলিশ তো কোনও দায়িত্ব নেয়নি। রাত্রিবেলাই যদি পুলিশ খুঁজত। তাহলে হয়ত বেঁচে থাকত।’
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaynagar Child Teacher: 'এত মেধাবী ছিল মেয়েটা...', জয়নগর কাণ্ডে ফুঁসে উঠছেন নির্যাতিতার শিক্ষিকা! তুললেন বড় দাবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement