advertisement

Crime News: পারিবারিক অশান্তির জের... স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী, তোলপাড় মগরাহাট

Last Updated:

পুলিশের প্রাথমিক অনুমান স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করেছে স্বামী। তবে এখানে কোনও প্রেম, পরকীয়া বা তৃতীয় ব্যক্তির উপস্থিতি ঘটিত কারণ ছিল কিনা দেখা হচ্ছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
আনিশউদ্দিন মোল্লা, মগরাহাট : স্ত্রীকে কুপিয়ে খুন করে পলাতক স্বামী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার উড়েলচাঁদপুর গ্রামের। মৃত মহিলা সুস্মিতা মণ্ডল। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী গোপীনাথ মণ্ডল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার মগরাহাট থানার উড়েল চাঁদপুর গ্রামে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। মাঝেমাঝেই বাড়িতে বচসা বা অশান্তি হত। কিন্তু তার জেরে যে কেউ এমনটা করতে পারে এটা ভাবা যায়নি। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। সঙ্গে সঙ্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করেছে স্বামী। তবে এখানে কোনও প্রেম, পরকীয়া বা তৃতীয় ব্যক্তির উপস্থিতি ঘটিত কারণ ছিল কিনা দেখা হচ্ছে।
advertisement
advertisement
মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মর্মান্তিক এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: পারিবারিক অশান্তির জের... স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী, তোলপাড় মগরাহাট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement