Howrah News: শুরু হাওড়ার বিখ্যাত ফুল মেলা, উপচে পড়ছে মানুষের ভিড়
- Reported by:RAKESH MAITY
- Published by:kaustav bhowmick
Last Updated:
মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে হাওড়া ফুলমেলা শুরু হয়েছে। নামে ফুল মেলা হলেও আকর্ষণীয় ফুলের সঙ্গেই থাকে ফল, বনসাই সহ নানান বাহারি গাছ
হাওড়া: বাংলা সেরা হাওড়ার ফুল মেলা। দিনে দিনে বাড়ছে এই ফুল মেলার বহর। চারদিনের এই ফুল মেলার সূচনা হল জাঁকজমকের মধ্য দিয়ে। এই মেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। দূরদূরান্ত থেকেও মানুষ এখানে রকমারি ফুল দেখতে আসছেন।
মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে হাওড়া ফুলমেলা শুরু হয়েছে। নামে ফুল মেলা হলেও আকর্ষণীয় ফুলের সঙ্গেই থাকে ফল, বনসাই সহ নানান বাহারি গাছ। এদিন হাওড়া ফুলমেলার উদ্বোধন করেন ফুলমেলা কমিটির সভাপতি তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী অরূপ রায়। এই ফুল মেলায় বিকেল থেকেই মানুষের থিক থিকে ভিড় হয়ে যায়। মাত্র ৭ বছরের মধ্যে রাজ্যের অন্যতম প্রধান ফুল মেলা হয়ে উঠেছে এটি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যত দিন যাচ্ছে তত এই ফুলমেলায় জৌলুস বাড়ছে। প্রতিবারই থাকে নতুন চমক, নতুন নতুন ফুলে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। এবার মেলার অন্যতম আকর্ষণ উত্তরের অর্কিড। কংক্রিটের শহরের বুকে স্নিগ্ধ বাতাসের মতোই মানুষের কাছে এই ফুল মেলা। এই প্রসঙ্গে হাওড়া ফুল মেলা কমিটির সম্পাদক শ্যামল মিত্র বলেন, ফুলমেলা বাংলার অনেক জায়গায় অনুষ্ঠিত হয়। তবে মানুষের কাছে হাওড়া ফুল মেলার প্রতি আকর্ষণ অন্য মাত্রায়। সারা বাংলার বিভিন্ন জেলা থেকে ফুল আসে এখানে। এর ক্রেজ ক্রমশ বাড়ছে। এখানে অনেক মুল্যবান অর্কিড, বনসাই গাছ এসেছে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2024 5:09 PM IST








