advertisement

বাড়ির দেওয়ালে নেতাজি, ছেনি হাতুড়ি দিয়ে শিল্প বালির একাদশ শ্রেণির ছাত্রের  

Last Updated:

স্কুল শুরু হওয়ার আগেই মাত্র সাড়ে তিন বছরেই হাতে তুলে নিয়েছিল রঙ তুলি | বালির প্রীতম আজ গড়ে তুললো নতুন নজির |

#হাওড়া: অন্য সময় কাগজে আঁকা চলে ৷ তখন হাতে রং-তুলি৷ তবে ২৩ জানুয়ারি ক্যানভাস হল বাড়ির দেওয়াল৷ হাতে ছেনি-হাতুড়ি৷ ফুটে উঠেছে দশ ফুট বাই দশ ফুটের নেতাজি সুভাষচন্দ্র বসুর অবয়ব৷ শিল্পী হাওড়ার বালির  একাদশ শ্রেণির ছাত্র প্রীতম বন্দ্যোপাধ্যায়৷ মাত্র দু’দিনের চেষ্টায় বাড়ির দেওয়ালে আস্তরণ চটিয়ে ছাত্র তৈরি করেছে নেতাজির মুখ৷
প্রীতমের বাবা চন্দন বন্দ্যোপাধ্যায় বেসরকারি সংস্থার কর্মী৷ তবে তিনি আঁকাও শেখান৷ ছোট থেকে প্রীতম শিল্পী হতেই চেয়েছে৷ সাড়ে তিন বছর বয়স থেকে রং নিয়ে আঁকিবুঁকি শুরু৷ স্কুলে যাওয়ার আগে থেকেই বাবার হাত ধরে ছবি আঁকা শুরু৷ প্রীতমের বাবা চন্দন বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর প্যান্ডেলও তৈরি করেন৷ কখনও আবার বাড়ির ইন্টেরিয়ার ডেকরেশনও করেন৷
advertisement
netaji
advertisement
প্রীতম পড়াশোনার সঙ্গেই বাবাকেও সাহায্য় করে৷ শাহরুখ খান, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি এঁকে তাক লাগিয়েছে একাদশ শ্রেণির ছাত্র৷ তার প্রতি শিল্পকলায় ফুটে উঠেছে নতুন নতুন ভাবনা৷ উল্টো করে ছবি এঁকেও অবাক করেছে ছাত্র৷ এবার রং-তুলি নয়, ভরসা লোহার ছেনি-হাতুড়ি৷  যে ছেনি-হাতুড়ি কংক্রিট ভাঙতে পারে, শিল্পের মহিমায় তা দিয়ে গড়া যেতেও পারে৷ নেতাজির জন্মদিনে সেই কাজই করে দেখাল বালির কিশোর৷
advertisement
 দেবাশিস চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়ির দেওয়ালে নেতাজি, ছেনি হাতুড়ি দিয়ে শিল্প বালির একাদশ শ্রেণির ছাত্রের  
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement