advertisement

Shantipur: টোটো যাচ্ছিল রাস্তায় ধার ঘেঁষে, বাইক যা করল...! গুরুতর আহত এক শিশু-সহ ৫

Last Updated:

Toto-Bike Accident In Shantipur- ঘটনার অভিঘাতে মোটরবাইকের তিন যুবক রাস্তায় ছিটকে পড়েন এবং টোটোয় থাকা এক মহিলা ও শিশুটি গুরুতর আহত হন।

টোটো এবং বাইকের দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচ 
টোটো এবং বাইকের দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচ 
নদিয়া: শান্তিপুর থানার মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। টোটো-মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পাঁচ জন। শান্তিপুর থানার মোড় সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, এদিন রাতে একটি যাত্রীবাহী টোটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি দ্রুতগতির মোটরবাইকের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টোটো করে কয়েকজন মহিলা এক শিশুকে নিয়ে নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলেন, সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারে টোটোটিকে।
ঘটনার অভিঘাতে মোটরবাইকের তিন যুবক রাস্তায় ছিটকে পড়েন এবং টোটোয় থাকা এক মহিলা ও শিশুটি গুরুতর আহত হন। স্থানীয় মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন শান্তিপুর শহরের এসসি ও ওবিসি সেলের সভাপতি মনোজ সরকার এবং তাঁর সহযোগীরা। তাঁরাই আহতদের দ্রুত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত পাঁচজনের চিকিৎসা চলছে হাসপাতালে। তাদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
advertisement
advertisement
আরও পড়ুন- বসত ভিটেতেই যেন ‘এক পৃথিবী অক্সিজেন’! দশ হাজারেরও বেশি গাছে ঘেরা ‘গাছবাড়ি’
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। তার মধ্যে অন্যতম টোটো এবং বাইক দুর্ঘটনা। বেশিরভাগ দুর্ঘটনার কারণ ঘটিয়ে দেখলে দেখা যায় চালকের অসতর্কতা কিংবা ট্রাফিক আইন না মানার কারণে। পুলিশ প্রশাসন থেকে একাধিকবার সেফ ড্রাইভ সেভ লাইফ এর মত কর্মসূচি করে সাধারণ মানুষকে সচেতন করা হলেও আজও হুশ ফিরছে না এক শ্রেণীর মানুষের, আর তার ফলেই গুরুতর যখন এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে সাধারণ মানুষের।
advertisement
Mainak Debnath 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantipur: টোটো যাচ্ছিল রাস্তায় ধার ঘেঁষে, বাইক যা করল...! গুরুতর আহত এক শিশু-সহ ৫
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৯ মার্চ, ২০২৬

  • আজকের দিন কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement