advertisement

Hilsha Festival in school: স্কুলেই হল ইলিশ উ‍ৎসব! মিড-ডে মিলের মেনুতে আর কী কী ছিল জানেন?

Last Updated:

Hilsa festival: স্কুলে আয়োজিত হল ইলিশ উৎসব। সেই ইলিশ উৎসবে কব্জি ডুবিয়ে খেল স্কুলের কচিকাঁচারা‌। ফলতায় শিক্ষকদের উদ্যোগে স্কুলে এই ইলিশ উৎসব আয়োজিত হওয়ায় খুশি খুদেরা।

+
স্কুলেই

স্কুলেই ইলিশ উৎসব।

ফলতা: স্কুলে আয়োজিত হল ইলিশ উৎসব। সেই ইলিশ উৎসবে কব্জি ডুবিয়ে খেল স্কুলের কচিকাঁচারা‌। ফলতায় শিক্ষকদের উদ্যোগে স্কুলে এই ইলিশ উৎসব আয়োজিত হওয়ায় খুশি খুদেরা। ঠিক কী কী ছিল মেনুতে? ছিল গরম ভাতের সঙ্গে আলু ভাত ও ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা ও ইলিশ মাছ ভাপা ও রসগোল্লা। এত কিছুর আয়োজনের পিছনে আরও একটি কারণ ছিল। সেটি হল শিক্ষার্থীদের জন্মদিন পালন।
এই ইলিশ উৎসব উপলক্ষ্যে বাজার থেকে আগেই কিনে আনা হয়েছিল বড় বড় ইলিশ। সেই ইলিশ আনার পর সেগুলিকে কাটা হয়। এরপর ইলিশের তেল দিয়ে ছাত্র-ছাত্রীদের ভাত মাখিয়ে দেওয়া হয়। ইলিশ খেতে গিয়ে যাতে কারোওগলায় কাঁটা বেঁধে অসুবিধা না হয় সেজন্য আনা হয়েছিল একজন চিকিৎসকে। একথা জানিয়েছেন ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর।
advertisement
advertisement
সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের মনোরঞ্জনের জন্য একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেপ্টেম্বর মাসে যাদের জন্মদিন ছিল তাদের জন্মদিন স্মরণীয় করে রাখতে স্কুলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের উদ্যোগে এই ধরণের অনুষ্ঠান হওয়ায় খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই‌।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hilsha Festival in school: স্কুলেই হল ইলিশ উ‍ৎসব! মিড-ডে মিলের মেনুতে আর কী কী ছিল জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement