advertisement

গো ব্যাক রবীন্দ্রনাথ...। 'মাষ্টারমশাই' প্রার্থী হতেই সিঙ্গুরে বিজেপি কর্মীদের ব্যাপক বিক্ষোভ

Last Updated:

বিজেপি কর্মীরা রাস্তায় নেমে দলের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শুরু করেন।

#সিঙ্গুর: দলে থাকতে যাঁর সঙ্গে বনিবনা ছিল না, সেই বেচারাম মান্নার বিরুদ্ধেই লড়তে হবে তাঁকে। তৃণমূল তাঁকে প্রার্থী করেনি। এমনকী তাঁর পছন্দের প্রার্থীকেও টিকিট দেয়নি। তাই অভিমানে দল ছেড়েছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। নব্বই ছুঁইছুঁই বয়সে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন। তার পুরষ্কারও পেয়েছেন তিনি। তৃণমূল ছেড়ে আসার ছদিনের মাথায় বিজেপি তাঁকে প্রার্থী করেছে। কিন্তু তাঁকে সেই সিঙ্গুর থেকেই দাঁড় করাল বিজেপি। ফলে সেই বেচারাম মান্নার বিরুদ্ধেই তাঁকে লড়তে হবে।
সিঙ্গুরের মাস্টারমশাই প্রার্থী হতেই সিঙ্গুরের বিজেপি সমর্থকরা ক্ষোভ ফেটে পড়েন। তাঁকে সিঙ্গুরের প্রার্থী হিসাবে মানতে নারাজ বিজেপি কর্মীরা। গো ব্যাক রবীন্দ্রনাথ ভট্টাচার্য স্লোগান ওঠে এদিন। বিজেপি কর্মীরা রাস্তায় নেমে দলের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শুরু করেন। বিজেপি কর্মীদের বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় সিঙ্গুর থানার পুলিস। কেন বিক্ষোভ! বিজেপি কর্মীদের বক্তব্য, মাত্র ছদিন আগে এসে দলে যোগ দেওয়া কাউকে প্রার্থী করলে দলের সিদ্ধান্ত তাঁরা মানবেন না। এতদিন ধরে সিঙ্গুরে যাঁরা বিজেপির পতাকা হাতে লড়াই করছেন তাঁদের কথা দলের ভাবা উচিত ছিল।
advertisement
রবীন্দ্রনাথ ভট্টাচার্য এদিন বলেছেন, আমার সিম্বল বদলেছে। তবে আদর্শ, সত্ত্বা বদলায়নি। আমার লড়াই মানুষের জন্য। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তৃণমূল। তাই আমি বিজেপিতে এসেছি। মানুষের ভাল হয় যাতে সেটাই আমি করব। প্রসঙ্গত, তৃণমূলের বেচারাম মান্নার সাংগঠনিক দক্ষতা সর্বজনবিদীত। অন্যদিকে, স্বচ্ছ ভাবমূর্তির জন্য সিঙ্গুরের মানুষের বিশ্বাস অর্জন করেছেন মাস্টারমশাই। তবে সিঙ্গুর লড়াই দেখে পরিণত হওয়া জায়গা। সেখানে পদ্মকুঁড়ি ফোটাতে কি পারবেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য! এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গো ব্যাক রবীন্দ্রনাথ...। 'মাষ্টারমশাই' প্রার্থী হতেই সিঙ্গুরে বিজেপি কর্মীদের ব্যাপক বিক্ষোভ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement