advertisement

Rape in West Bengal: অসুস্থ হয়ে হাসপাতালে নাবালিকা, ডাক্তার জানালেন চার মাসের গর্ভবতী! নৃশংস ঘটনা ফাঁস

Last Updated:

Rape in West Bengal: পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচকাহানিয়া গ্রামের বছর পনেরোর নাবালিকাকে গত কয়েক মাস ধরে তার সরলতার সুযোগ নিয়ে ফুঁসলিয়ে গ্রামের পাঁচ ব্যক্তি ধর্ষণ করে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#গোপীবল্লভপুর: এক নাবালিকার সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন ধর্ষের অভিযোগে পুলিশ গ্রেফতার করল চার যুবককে। রবিবার চারজনকে আদালতে তোলা হয়েছিল। ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থানা এলাকার পাঁচকাহানিয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচকাহানিয়া গ্রামের বছর পনেরোর নাবালিকাকে গত কয়েক মাস ধরে তার সরলতার সুযোগ নিয়ে ফুঁসলিয়ে গ্রামের পাঁচ ব্যক্তি ধর্ষণ করে। কিছুদিন আগে ওই নাবালিকা শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসককে দেখাতে গেলে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসক জানান।
advertisement
advertisement
এরপর পুরো বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে। গোপীবল্লভপুর থানায় ওই গ্রামের পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চার জনকে গ্রেফতার করে এদিন আদালতে তোলে। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল লিডো সিং,রাধা সিং,সুরেশ বারিক ও খোকন সিং।
advertisement
বিচারক চারজনকে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামিকাল তাদের পুনরায় এডিজি টু-তে তোলা হবে। আগামিকাল পক্সো কোর্টে তোলা হলে পুলিশ তাদের হেপাজতে নেওয়ার আবেদন করবে। এই ঘটনায় এক অভিযুক্তের এখনও খোঁজ করছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rape in West Bengal: অসুস্থ হয়ে হাসপাতালে নাবালিকা, ডাক্তার জানালেন চার মাসের গর্ভবতী! নৃশংস ঘটনা ফাঁস
Next Article
advertisement
West Bengal Weather Update: ক্রমশ বাড়ছে তাপমাত্রা, রাজ্যে শীতের আমেজও কমছে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ক্রমশ বাড়ছে তাপমাত্রা, রাজ্যে শীতের আমেজও কমছে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • ক্রমশ বাড়ছে তাপমাত্রা

  • রাজ্যে শীতের আমেজও কমছে

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement