advertisement

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন সিপিআইএম বিধায়ক

Last Updated:

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১২ সাল থেকে প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন মানবেন্দ্রনাথ৷ শুক্রবার সন্ধে থেকে যন্ত্রণা শুরু হয়৷ রাতে যন্ত্রণা বেড়ে যায়৷ মধ্যরাতে যন্ত্রণা আর সহ্য করতে পারেননি সিপিআইএম-এর প্রাক্তন বিধায়ক৷

#মুর্শিদাবাদ: গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক মানবেন্দ্রনাথ সাহা৷ রবিবার রাত ২টোর মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত কান্দুরি গ্রামে নিজের বাড়িতে আত্মঘাতী হন তিনি৷ বয়স হয়েছিল ৫৭ বছর৷ ২০০৬ সালে খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের টিকিটে জিতে প্রথমবার বিধায়ক হন সিপিআইএম নেতা মানবেন্দ্রনাথ সাহা৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১২ সাল থেকে প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন মানবেন্দ্রনাথ৷ শুক্রবার সন্ধে থেকে যন্ত্রণা শুরু হয়৷ রাতে যন্ত্রণা বেড়ে যায়৷ মধ্যরাতে যন্ত্রণা আর সহ্য করতে পারেননি সিপিআইএম-এর প্রাক্তন বিধায়ক৷ যন্ত্রণা সহ্য করতে না-পেরে রাত ২টোর সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷
advertisement
দীর্ঘ দিনের এই বামপন্থী নেতা ২০০৬ সালে খড়গ্রামের বিধায়ক নির্বাচিত হন৷ ২০১১ সালে কংগ্রেস প্রার্থী আশিস মার্জিতের কাছে পরাজিত হন৷ খবর পেয়ে প্রাক্তন বিধায়কের বাড়িতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক আশিস মার্জিত ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মফিজউদ্দিন মণ্ডল-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন সিপিআইএম বিধায়ক
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement