advertisement

Fire Accident: অগ্নি নির্বাপন ব্যবস্থায় হবে না, প্রয়োজন দক্ষ কর্মীরও, শিক্ষা দিল বারাসাতের অগ্নিকাণ্ড

Last Updated:

Fire Accident: বারাসত বামনমুড়ো পীরগাছা এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখনও ধিকিধিকি করে জ্বলছে কারখানা ও গোডাউনের ধ্বংসস্তূপ। আগুন নেভাতে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।

+
অগ্নি

অগ্নি নির্বাপন ব্যবস্থা

উত্তর ২৪ পরগনা: বারাসত বামনমুড়ো পীরগাছা এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখনও ধিকিধিকি করে জ্বলছে কারখানা ও গোডাউনের ধ্বংসস্তূপ। আগুন নেভাতে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। তীব্র তাপ ও ধোঁয়ার মধ্যেই চলছে আগুন নেভানোর কাজ। দুর্ঘটনার দীর্ঘ সময় পরেও যেন এখনও শেষ হয়নি আগুনের করাল গ্রাস। প্রায় ৩০ বিঘা জমির উপর বিস্তৃত ছিল এই কারখানা ও একাধিক গোডাউন। আগুন লাগার ফলে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে পুরো চত্বর। এলাকাবাসী ও কর্মীদের অনেকেই জানিয়েছেন, এমন ভয়াবহ অগ্নিকাণ্ড তাঁরা আগে কখনও দেখেননি।
আরও পড়ুনঃ NEET-এ কম নম্বরেও করতে পারবেন MBBS! খরচা ভীষণ কম, গুণমানে সেরা দেশের এই ২০ বেসরকারি মেডিক‍্যাল কলেজ
স্থানীয়দের অনুমান, ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ২০০ কোটি টাকা। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত ক্ষতির প্রকৃত পরিমাণ জানানহয়নি। এই কারখানা ও গোডাউনে কর্মরত ছিলেন প্রায় আড়াইশো শ্রমিক। প্রশ্ন উঠছে তবে কি এত বড় কারখানায় ছিল না কোন অগ্নি নির্বাপনের ব্যবস্থা! এরপরই আমরা ঘুরে দেখি গোটা কারখানা চত্বর। দেখা গেল, ঘটনাস্থলে রয়েছে অগ্নি নির্বাপনের বিশেষ সরঞ্জাম সহ ফায়ার অ্যার্লাম। সব ধরনের আগুন নেভানোর ব্যবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই কারখানায় আগুন নেভানোর কিছু প্রাথমিক ব্যবস্থা থাকলেও, সেগুলি কাজ করেনি। এমনকি কর্মীদের ফায়ার সেফটি বা ফায়ার ফাইটিংয়ের কোনও প্রশিক্ষণ ছিল না এমনটাও বলছেন এলাকাবাসীরা। ঘটনার পর এখনও গোটা এলাকা ঘিরে রয়েছে ঘন ধোঁয়া। একাধিক দাহ্য পদার্থের উপস্থিতির কারণে মাঝে মাঝেই ছোট বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে।
advertisement
advertisement
আগুন নেভাতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে জানাচ্ছেন দমকল কর্মীরা। প্রায় কুড়িটি ইঞ্জিন এখনও কাজ চালাচ্ছে। আগুন নেভার পরই নিরাপত্তার দিক থেকে কতটা গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হবে। এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর অনেকেই মনে করছেন শুধু অগ্নি নির্বাপন ব্যবস্থাই নয়, কারখানা বা গোডাউন হোক, কিংবা বহুতল জরুরি অবস্থায় আগুন নেভানোর জন্য সব ক্ষেত্রেই প্রয়োজন রয়েছে দক্ষ অগ্নি নির্বাপন কর্মী রাখারও। তাহলেই এড়ানসম্ভব এই ধরনের বিপদ।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Accident: অগ্নি নির্বাপন ব্যবস্থায় হবে না, প্রয়োজন দক্ষ কর্মীরও, শিক্ষা দিল বারাসাতের অগ্নিকাণ্ড
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement