advertisement

Viral news: ডিজে বাজিয়ে নেচে শতায়ু বৃদ্ধার শেষযাত্রায় শামিল পরিবার, অবাক স্থানীয়রা

Last Updated:

West Bengal news: ফুলমালায় সুসজ্জিত খাটিয়া। সামনে গমগম করে বাজছে ডিজে বক্স। এই গরম উপেক্ষা করে গানের তালে নাচছেন অনেকে। কোনও আনন্দ অনুষ্ঠানের মনে করে ঘর ছেড়ে বাইরে রাস্তায় এসে ভিড় করেছেন বহু মানুষ। শোভাযাত্রা দেখে অবাক তাঁরা।

মৃতদেহ নিয়ে শোভাযাত্রা।
মৃতদেহ নিয়ে শোভাযাত্রা।
বর্ধমান: ফুলমালায় সুসজ্জিত খাটিয়া। সামনে গমগম করে বাজছে ডিজে বক্স। এই গরম উপেক্ষা করে গানের তালে নাচছেন অনেকে। কোনও আনন্দ অনুষ্ঠানের মনে করে ঘর ছেড়ে বাইরে রাস্তায় এসে ভিড় করেছেন বহু মানুষ। শোভাযাত্রা দেখে অবাক তাঁরা। কেউ কল্পনা করতে পারেননি শ্মশাণযাত্রায় এমন অভিনব আয়োজন হতে পারে ভেবে। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের জামালপুর।
শতায়ু বৃদ্ধার মৃত্যুতে রীতিমতো শোভাযাত্রা করে সৎকার করতে নিয়ে গেলেন নাতি-পুতিরা। জামালপুরের হুসুমপুর গ্রামের বাপন মুর্ম জানান, ঠাকুমার বয়স একশো পার হয়ে গিয়েছিল কবেই, অসুস্থ ঠাকুমা আকারেও ছোট হয়ে যাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে নাতিরা সকলে মিলে এমনই শোভাযাত্রার আয়োজন করেছেন। বৃদ্ধা সম্বরি মুর্মুর দেহ সুসজ্জিত খাটিয়ায় করে জামালপুর শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য করা হয় এদিন।
advertisement
advertisement
জামালপুরের বাসিন্দাদের অনেকে বলছেন, আমরা ভেবেছিলাম কোনও পুজোর বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছে। এত আনন্দ উল্লাস দেখে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কোনও দেব-দেবীর প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু দেখি তা নয়, এটি আসলে শবদেহ নিয়ে শেষযাত্রা। অনেক জায়গায় এমনটি হয়েছে শুনেছি। এখানে এই প্রথম দেখলাম।
অনেকে আবার ভেবেছিলেন, বিয়ে করে বউ নিয়ে কেউ বাড়ি ফিরছে। বিয়ের অনুষ্ঠানে বরকনে নিয়ে বাজনা বাজানোর চলও অনেক বছরের, তেমনই হচ্ছে ভেবেছিলেন অনেকে। কিন্তু শবদেহ নিয়ে এমন ডিজে বাজানো ও সেইসঙ্গে নাচ দেখে হাঁ হয়ে যান তাঁরা।
advertisement
মৃতার নাতিরা বললেন, “ঠাকুমাকে অনেক দিন কাছে পেয়েছি আমরা। আমাদের মনে আর কোনও অতৃপ্তি নেই। সকলকেই একদিন যেতে হয়। ঠাকুমা নাতিপুতিদের মুখ দেখে গেলেন। এখন অনেকে নানা রোগে, দুর্ঘটনায় অকালে প্রাণ হারাচ্ছেন, সেটা খুবই দুঃখজনক। ঠাকুমা বয়সজনিত অসুস্থতায় কষ্ট পাচ্ছিলেন। তাই তাঁর মৃত্যুতে আমাদের কোনও দুঃখ নেই”। তাই নাতিপুতিরা ডিজে বাজিয়ে আনন্দ করতে করতে তাঁর শেষযাত্রায় অংশ নিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral news: ডিজে বাজিয়ে নেচে শতায়ু বৃদ্ধার শেষযাত্রায় শামিল পরিবার, অবাক স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement