advertisement

Extra-marital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, গাছের ডালে এক বধূ আর এক যুবকের ঝুলন্ত দেহ

Last Updated:

Extra-marital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কে আত্মঘাতী। মৃত লোটন বাউরী জামগোরার বাসিন্দা। গাছের ডালে এক বধূ আর এক যুবকের ঝুলন্ত দেহ! এই দৃশ্য দেখে চমকে ওঠে এলাকার মানুষ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
দুর্গাপুর: বিবাহ বহির্ভূত সম্পর্কে আত্মঘাতী। মৃত লোটন বাউরী জামগোরার বাসিন্দা। গাছের ডালে এক বধূ আর এক যুবকের ঝুলন্ত দেহ! এই দৃশ্য দেখে চমকে ওঠে এলাকার মানুষ। এমনই ঘটনা ঘটলো দুর্গাপুর থানার বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে।
ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয়রা গরু চরাতে গিয়ে দেখতে পায় এক বধূ আর এক যুবক গলায় দড়ি দিয়ে একটি গাছের ডালে ঝুলছে। তারপরেই পুলিশ পৌঁছায় সেখানে। গাছের ডাল থেকে দড়ি কেটে নামানো হয় দুজনেরই দেহ। তারপরেই ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
গাছের চতুর্দিক পুলিশ লেখা ফিতে দিয়ে ঘিরে দিয়েছে। এখনও পর্যন্ত দু’জনেরই নাম পরিচয় জানা যায়নি। দু’জনেরই পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ। কী কারণেই মৃত্যু হল নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসেনজিৎ মাকুর নামের এক ব্যক্তি বলেন, “আমরা গরু চরাতে এসেছিলাম। আমাদের কয়েকজন মহিলা দেখেন দুজনের ঝুলন্ত দেহ। তারপরেই আমরা পুলিশকে খবর দিই। কিন্তু এই দু’জনকে আমরা চিনি না।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extra-marital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, গাছের ডালে এক বধূ আর এক যুবকের ঝুলন্ত দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement