advertisement

East Bardhaman News: নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা

Last Updated:

East Bardhaman News: নতুন বছরের শুরুতেই কাটোয়া শহরের বাসিন্দাদের জন্য বড় সুখবর। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন রাস্তায় ছোটখাটো খানা-খন্দ, জলজট ও যাতায়াতের সমস্যায় নাজেহাল হতে হচ্ছিল সাধারণ মানুষকে।

+
কাটোয়া

কাটোয়া

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: নতুন বছরের শুরুতেই কাটোয়া শহরের বাসিন্দাদের জন্য বড় সুখবর। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন রাস্তায় ছোটখাটো খানা-খন্দ, জলজট ও যাতায়াতের সমস্যায় নাজেহাল হতে হচ্ছিল সাধারণ মানুষকে। সেই ছবি এবার বদলাতে চলেছে। কাটোয়া পুরসভার উদ্যোগে শহরজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে, যা শহরবাসীর দৈনন্দিন যাতায়াতকে করবে আরও সহজ ও স্বচ্ছন্দ। কাটোয়া পুরসভার উদ্যোগে ‘আমার পাড়া আমার সমাধান’ এবং ‘পথশ্রী’ এই দুই প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন ওয়ার্ডে একযোগে উন্নয়নমূলক কাজ চলছে।
বিশেষ করে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে মানুষের চাহিদা অনুযায়ী দ্রুতগতিতে অল্প বাজেটের কাজগুলি সম্পন্ন করা হচ্ছে। এই প্রকল্পে শুধু রাস্তা নির্মাণ নয়,  নর্দমা সংস্কার, হাই মাস্ট লাইট বসানো থেকে শুরু করে একাধিক স্কুলঘরের মেরামতির কাজও হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৪০ হাজার টাকা থেকে শুরু করে আড়াই লক্ষ, তিন লক্ষ এমনকি চার লক্ষ টাকা বাজেটেরও একাধিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কাটোয়া পুরসভা এলাকায় মোট ৪৩৫টি উন্নয়নমূলক কাজ অনুমোদিত হয়েছে, যার মধ্যে প্রায় ২৫০টি কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাকি কাজগুলিও আগামী ১৫ জানুয়ারির আগেই সম্পূর্ণ হবে বলে আশাবাদী পুরসভা কর্তৃপক্ষ।
advertisement
advertisement
কাটোয়া পুরসভার চেয়ারম্যান কমলা কান্ত চক্রবর্তী বলেন, “পৌরবাসীর চাহিদা রাস্তা, নর্দমা ,আলো। সেই কাজ যখন হচ্ছে মানুষ তো আনন্দিত হবেই। সকলের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে কাটোয়া পুরসভা। আগামী দিনেও কোনও সমস্যা থাকলে সেগুলোও সমাধান করা হবে।” একই সঙ্গে পথশ্রী প্রকল্পের আওতায় শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার হাইটেনিং বা উঁচু করার কাজও চলছে। বিশেষ করে কাটোয়া স্টেশন সংলগ্ন এলাকায় বর্ষাকালে জল জমার সমস্যা দীর্ঘদিনের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই সমস্যার স্থায়ী সমাধানে হাইটেনিং প্রোজেক্টের মাধ্যমে রাস্তাগুলি নতুন করে তৈরি করা হচ্ছে। গোয়েঙ্কা মোড় থেকে স্টেশন বাজার পর্যন্ত রাস্তা, এসডিও বাংলো থেকে চার নম্বর ওয়ার্ডের দিকে যাওয়া রাস্তা, মাধাইতলা এলাকার একাংশ এবং সুবোধ স্মৃতি রোড, এই সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় কাজ চলছে। শুধু বড় রাস্তা নয়, পাশাপাশি ছোট রাস্তাগুলিও নতুন করে তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে শহরজুড়ে যে ছবি ফুটে উঠছে, তা নিঃসন্দেহে কাটোয়া শহরের জন্য এক ইতিবাচক বার্তা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement