advertisement

East Bardhaman News: ট্রাভেলার ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, বর্ধমানের ভয়াবহ দুর্ঘটনায় আহত ৪

Last Updated:

সংঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ধাক্কার অভিঘাতে বোলেরো গাড়িটি রাস্তার উপর উল্টে যায়

ট্রাভেলারের ছবি
ট্রাভেলারের ছবি
আউশগ্রাম,সায়নী সরকার: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাভেলার ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ,আহত ৪। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামের ভেদিয়া রেলওয়ে ওভার ব্রিজ সংলগ্ন এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের দিক থেকে তারাপীঠের দিকে যাচ্ছিল ট্রাভেলার গাড়িটি। অন্যদিকে বোলপুরের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল একটি বোলেরো গাড়ি। আউশগ্রামের ভেদিয়া রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাভেলার ও বোলেরো গাড়িটির। ​সংঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ধাক্কার অভিঘাতে বোলেরো গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আউশগ্রাম থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় পুলিশ দ্রুত উদ্ধারকাজে হাত লাগায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি থেকে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বোলপুরের সিয়ান হাসপাতালে পাঠানো হয়।
advertisement
দুর্ঘটনা জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে আউশগ্রাম থানার পুলিশ ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল ফের স্বাভাবিক হয়। কী ভাবে ঘটল এই দুর্ঘটনা? গাড়ির যান্ত্রিক গোলযোগ নাকি চালকের অসতর্কতা? খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ট্রাভেলার ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, বর্ধমানের ভয়াবহ দুর্ঘটনায় আহত ৪
Next Article
advertisement
Holi Metro Service: দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
  • দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল

  • ২৭২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা

  • কিছু ক্ষেত্রে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement