Rabindranath Tagore: রবীন্দ্রমূর্তির মাথায় জুতোর বিজ্ঞাপন ! সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি ৷ এর তীব্র নিন্দা করেন নেটিজেনরা ৷
দুর্গাপুর: ২২ শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবসে এ কী কাণ্ড ! রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ঠিক উপরেই মূর্তির চেয়েও বড় আকারের জুতোর ছবি বিজ্ঞাপনের প্ল্যাকার্ডে ! যা নিয়ে রবিবার সারাদিনই তীব্র বিক্ষোভ চলে দুর্গাপুর সিটি সেন্টারের সামনে ৷ ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি ৷ এর তীব্র নিন্দা করেন নেটিজেনরা ৷
A shoe company 's ad was placed above Rabindranath Tagore's statue at City center in Durgapur. Bangla Pokko members protested and the ad was removed. Insult to the astronomical figure will not be tolerated. Bangla Pokko yet again proved its' commitment and courage. Joy Bangla!
— Arindam Biswas (@Arindam08421348) August 8, 2021
advertisement
advertisement
ঘটনার নিন্দা করে বিক্ষোভ দেখায় বাঙালি সংস্কৃতি বিষয়ক সংগঠন বাংলা পক্ষও। রবিবার, ২২ শ্রাবণ, ওই বিজ্ঞাপনটির প্রতিবাদ জানাতে তারা দুর্গাপুরের রবীন্দ্রনাথের মূর্তিটিকে গঙ্গাজলে স্নানও করান। সবারই বক্তব্য, বুদ্ধিজীবীরা এখন এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য কেন করছেন না ? এটা তো কবিগুরুকে যথেষ্ট অপমান করারই শামিল ৷
বাঙালি সংস্কৃতি বিষয়ক সংগঠনের শীর্ষ পরিষদের সদস্য অরিন্দম বিশ্বাস ঘটনাটি নিয়ে ট্যুইটও করেন ৷ তিনি বলেন, এটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। সংস্কৃতি কোথায় গিয়ে ঠেকছে এটা তার প্রমাণ। ঘটনার প্রতিবাদ করার পর পরেই অবশ্য বিজ্ঞাপনটি সরিয়েও দেওয়া হয়েছে ৷ এ ধরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ৷ কোনওভাবেই তা মেনে নেওয়া যায় না ৷ ’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 09, 2021 7:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rabindranath Tagore: রবীন্দ্রমূর্তির মাথায় জুতোর বিজ্ঞাপন ! সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়়









