হোলির সকালে দামোদরে তলিয়ে গেল চার কিশোর, দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
হোলির দিন সোমবার সকালে দুর্গাপুরের করঙ্গপাড়া থেকে সাত কিশোর দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে স্নান করতে নেমেছিল।
#দুর্গাপুর: হোলির দিন সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল দুর্গাপুরে৷ দামোদরে জলে ডুবে একসঙ্গে মৃত্যু হল চার কিশোরের৷ হাসপাতালে ভর্তি আরও চার জন৷ মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও তিন জনের নাম এখনও জানা যায়নি৷
হোলির দিন সোমবার সকালে দুর্গাপুরের করঙ্গপাড়া থেকে সাত কিশোর দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে স্নান করতে নেমেছিল। বাঁকুড়ার বড়জোড়ার দিক থেকে আরও ওই কিশোরদেরই বন্ধু আরও ৩ জনের আসে ওই ঘাটে স্নান করতে। কিন্তু জলে নেমে ওই তিন জনই তলিয়ে যেতে থাকে৷ ওই ৩ বন্ধুকে ডুবে যেতে দেখে এগিয়ে যায় করঙ্গপাড়ার বাসিন্দা অভিরাজ গুপ্ত৷ কিন্তু ওই তিনজনের সঙ্গে অভিরাজ ও ডুবে যায়। পরে তাদের দেহ উদ্ধার হয়৷
advertisement
জানা গিয়েছে, অভিরাজ দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র৷ ১৩ বছরের অভিরাজের পরিচয় জানা গেলেও বড়জোড়া থেকে আসা মৃত বাকি তিন জনের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি৷
advertisement
অভিরাজের সঙ্গে থাকা আরও তিন জনকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাঠালে চিকিৎসাধীন রয়েছে। অভিরাজের সঙ্গেই স্নান করতে নামা চিন্টু সাউ নামে এক কিশোরও জানায়, বাকি তিনজনকে বাঁচাতে গিয়েই প্রাণ গিয়েছে অভিরাজের৷ করঙ্গপাড়া থেকে যে সাত জন স্নান করতে নেমেছিল, তাদের মধ্যে দু' জন বাড়ি ফিরে যায়৷ গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
advertisement
Arpan Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 29, 2021 4:17 PM IST









