Damodar River: ফুঁসছে দামোদর, পাশেই তৈরি হয়েছে ফাটল, বানভাসি হওয়ার আশঙ্কা
- Published by:Pooja Basu
Last Updated:
এলাকার বাসিন্দারা বলছেন,জাকতায় রাস্তার দুই প্রান্ত ধসের কবলে পড়ে গেলে দমোদরের জল ঢুকে স্থানীয় জাকতা , বাঁদগাছা , হরিপুর ,নতুনগ্রাম জলে ডুবে যাবে।
#দুর্গাপুর: ব্যারাজ থেকে জল ছাড়ার জেরে ফুঁসছে দামোদর (Damodar River)। জল বাড়তেই ধস নামলো নদী লাগোয়া সড়ক পথে।পূর্ব বর্ধমানের (East Burdwan rain situation) রায়নার পলেমপুর-জামালপুর সড়কপথের জাকতা এলাকায় রাস্তায় ধস নামায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। অবিলম্বে ধস মেরামত না হলে দামোদরের জল ঢুকতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।
রাস্তার দুই প্রান্ত ভেঙে গেলে দামোদরের জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা।তারা চাইছেন দ্রুত ধস মেরামতির ব্যবস্থা করুক প্রশাসন ।
পলেমপুর থেকে জামালপুরের কালাড়াঘাট পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার । এই রাস্তার একটা বেশিরভাগ অংশ দামোদরের বাঁধের ওপর দিয়ে গিয়েছে। যাত্রী পরিবহনের জন্যে এই সড়ক পথে মিনিবাস ও ট্রেকারও চলাচল করে।এছাড়াও সারা বছরই নিয়ম বিরুদ্ধভাবে বালি বোঝাই প্রচুর লরি ও ডাম্পার চলাচল করে। দিন রাত ভারি যান চলাচলের কারণে দামোদর লাগোয়া হিজলনা অঞ্চলের এই রাস্তা আগেই বেহাল হয়ে পড়েছিল । তারই মধ্যে কয়েক দিনের একটানা বৃষ্টি ও জলাধাল থেকে জল ছাড়ার কারণে শনিবার দামোদর লাগোয়া হিজলনা অঞ্চলের জাকতা এলাকায় সড়পথের একাংশে বড়সড় ধস নেমেছে।
advertisement
advertisement
বাসিন্দারা বলছেন,এই ধস ভরা দামোদরের প্রায় কোল পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখনই ব্যবস্থা না নেওয়া হলে ফাটল বড় হয়ে জল ঢাকা শুরু হয়ে যাবে। এলাকার বাসিন্দারা বলছেন,এই রাস্তার একটা বড় অংশে অনেকদিন আগে থেকেই বেহাল অবস্থা তৈরি হয়েছে । চলতি বর্ষায় দামোদরের জল বাড়তেই হিজলনার জাকতা এলাকায় সড়ক পথের একাংশ নিয়ে বড় ধস নেমেছে।ধস দামোদরের প্রায় কোল পর্যন্ত পৌঁছে গিয়েছে। গত বছরও একই জায়গায় ধস নেমেছিল।সেবায় মেরামতি ভালো ভাবে না হওয়ায় একই জায়গায় এই বর্ষাতেও ধস নামলো। দ্রুত ধস মেরামতি না হলে জাকতায় সড়কপথের সবটাই ধসের কবলে চলে যাবে।
advertisement
এলাকার বাসিন্দারা বলছেন,জাকতায় রাস্তার দুই প্রান্ত ধসের কবলে পড়ে গেলে দমোদরের জল ঢুকে স্থানীয় জাকতা , বাঁদগাছা , হরিপুর ,নতুনগ্রাম জলে ডুবে যাবে। প্রশাসন দ্রুত ধস মেরামতির ব্যবস্থা করুক । রায়না ১ ব্লকের বিডিওঅফিসের এক আধিকারিক 'বলেন, রাস্তার একাংশ নিয়ে ধস নেমেছে বলে খবর পেয়েছি।স্থানীর পঞ্চায়েতকে ধস মেরামতির কাজ দ্রত শুরু করার জন্য বলা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 20, 2021 8:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Damodar River: ফুঁসছে দামোদর, পাশেই তৈরি হয়েছে ফাটল, বানভাসি হওয়ার আশঙ্কা









