advertisement

East Bardhaman News: নদী ভাঙন রুখতে সরেজমিনে জেলাশাসক, আশার আলো দেখছে কিশোরীগঞ্জ

Last Updated:

এলাকার বাসিন্দারাও এই খবরে খুবই খুশি হয়েছেন। দীর্ঘদিন পর সমস্যার সমাধান হবে সেই আশাতেই দিন গুনছেন বহু মানুষ।

+
পরিদর্শনে

পরিদর্শনে জেলাশাসক 

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: বর্ষা এলেই রীতিমত আতঙ্ক গ্রাস করে পূর্ব বর্ধমান জেলার এই এলাকার বাসিন্দাদের। নদী বাঁধ ভাঙনের কারণে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার বহু মানুষ। এমনকি বর্ষার সময় নদীর বাঁধ ভাঙনের কারণে বসতবাড়িও ত্যাগ করতে হয়েছে বহু পরিবারকে। এই ভাঙনের ছবিও সামনে এসেছে একাধিকবার। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল যেন এই সমস্যার সমাধান করা হয়।
তবে এবার অতি শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে বলেই মনে করা হচ্ছে। পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জ সম্প্রতি ভাগীরথী নদীর ভাঙনের কবলে পড়ে। এতে রাতের ঘুম ছুটে যায় এখানকার নদী পাড়ের মানুষজনের। তারপরেই এই নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রাণী এই বিষয়ে বলেন,  “এখানে যে নদী ভাঙন হয়েছে সেটার জন্য ইরিগেশন বিভাগ টেন্ডার ডেকে দিয়েছে। ৭০০ মিটারের মত কাজ হবে। ওই কাজটা কোন কোন জায়গায় হবে সেটা দেখতে এসেছিলাম। আরও কী কী ভাবে ভাল কাজ করা যায় সেটা নিজে খতিয়ে দেখার জন্য এসেছিলাম।”
advertisement
শুক্রবার নৌকায় চেপে জেলার বেশ কিছু এলাকার নদী বাঁধ পরিদর্শন করেন জেলাশাসক। এছাড়াও সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা মহাকুমা শাসক শুভম আগারওয়াল-সহ অন্যান্যরা। সূত্র মারফত জানা গিয়েছে খুব তাড়াতাড়ি এই কাজ শুরু করা হবে। নির্দিষ্ট এলাকার বাসিন্দারাও এই খবরে খুবই খুশি হয়েছেন। দীর্ঘদিন পর সমস্যার সমাধান হবে সেই আশাতেই দিন গুনছেন বহু মানুষ।
advertisement
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদরাও। তাঁদের মতে, নদী ভাঙন শুধু একটি প্রাকৃতিক সমস্যা নয়, এটি একটি বড় সামাজিক-অর্থনৈতিক সংকটও। তাই প্রশাসনের এই সক্রিয়তা যথেষ্ট প্রশংসনীয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: নদী ভাঙন রুখতে সরেজমিনে জেলাশাসক, আশার আলো দেখছে কিশোরীগঞ্জ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement