advertisement

Crime News: শহরের বুকে দিনের পর দিন শ্লীলতাহানি করেছে তরুনীদের, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত

Last Updated:

Crime News: চলন্ত বাইক নিয়ে হেটে যাওয়া তরুণীদের গোপনঙ্গে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যেত অভিযুক্ত। সিসিটিভি (CCTV) ফুটেজ ক্ষতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ।

শহরের বুকে দিনের পর দিন  শ্লীলতাহানি করেছে তরুনীদের, অবশেষে পুলিশের জালে অভিযুক্
শহরের বুকে দিনের পর দিন শ্লীলতাহানি করেছে তরুনীদের, অবশেষে পুলিশের জালে অভিযুক্
নিউটাউন: রাতের অন্ধকারে পথ চলতি তরুণীদের শ্লীলতাহানি অভিযোগে গ্রেফতার এক যুবক। চলন্ত বাইক নিয়ে হেটে যাওয়া তরুণীদের গোপনঙ্গে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যেত অভিযুক্ত। সিসিটিভি (CCTV) ফুটেজ ক্ষতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত কয়েকমাস ধরে পুলিশের কাছে খবর আসছিল যে নিউটনের বিভিন্ন রাস্তায় সন্ধ‍‍্যার পরে পথ চলতি তরুণীদের শ্লীলতাহানি করত। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি (CCTV) ফুটেজ ক্ষতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। এরপরেই নিউটাউনের বিভিন্ন জায়গায় অভিযুক্তের খোঁজে নজরদারি তল্লাশি চালানো হয়। অবশেষে সূত্র মারফত খবর পেয়ে গতকাল অভিযুক্তকে নিউটাউন বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।
advertisement
advertisement
ধৃতের নাম এমডি শামীম, বিহারের বাসিন্দা নিউটাউন হাতিয়ারা এলাকায় ভাড়া থাকেন। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে নিউটাউন এলাকায় একটি বাইকের গ্যারেজে কাজ করতো। কাজ শেষে একটি বাইক নিয়ে বেরিয়ে পড়তো এই অসামাজিক কাজের উদ্দেশ্যে। ধৃত এই ধরণের একাধিক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে। ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: শহরের বুকে দিনের পর দিন শ্লীলতাহানি করেছে তরুনীদের, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement