advertisement

'মতুয়ারা উদ্বাস্তুদের পক্ষে, আমিও মতুয়া সংঘের সদস্য'

Last Updated:

এনআরসি-র বিরোধিতায় ইতিমধ্যেই মতুয়ারা বিক্ষোভ দেখিয়েছে৷ বিরোধিতা চলছে বিভিন্ন মহলে৷ সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'মতুয়াদের আন্দোলনকে সমর্থন করি৷ মতুয়া সংঘ বরাবর উদ্বাস্তুদের পক্ষে৷ আমিও মতুয়া সংঘের সদস্য৷'

#গাইঘাটা: অসমে জাতীয় নাগরিক পঞ্জী (NRC) নিয়ে ফের বিজেপি-কে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার এনআরসি নিয়ে মতুয়াদের আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, 'এনআরসি-র নামে অসমে বাঙালি খেদাও চলছে৷ মমতাবালা ঠাকুররা ওখানে গিয়েছিলেন৷ ওঁদের ঢুকতে বাধা দেওয়া হয়৷'
এনআরসি-র নামে বিজেপি নোংরা রাজনীতি করছে বলেও তীব্র সমালোচনা করেন মমতা৷ বলেন, 'মতুয়া সম্প্রদায়ের বরাবরই লক্ষ্য ঐক্য৷ বিভেদ নয়৷ বহু বাঙালির নাম এনআরসি থেকে বাদ পড়েছে৷ বাংলা ভাষায় কথা বলা অপরাধ নয়৷ এনআরসি-র নামে যে ধরনের নোংরা রাজনীতি করা হচ্ছে, এই ধরনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই৷'
এনআরসি-র বিরোধিতায় ইতিমধ্যেই মতুয়ারা বিক্ষোভ দেখিয়েছে৷ বিরোধিতা চলছে বিভিন্ন মহলে৷ সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'মতুয়াদের আন্দোলনকে সমর্থন করি৷ মতুয়া সংঘ বরাবর উদ্বাস্তুদের পক্ষে৷ আমিও মতুয়া সংঘের সদস্য৷'
advertisement
advertisement
আরও ভিডিও: NRC ইস্যুতে বিরোধিতা কোন পথে?
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'মতুয়ারা উদ্বাস্তুদের পক্ষে, আমিও মতুয়া সংঘের সদস্য'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement