advertisement

প্রেমে ‘দাদাগিরি’ ক্লাব সদস্যদের , অপমানে আত্মঘাতী একাদশ শ্রেণীর ছাত্রী !

Last Updated:

প্রেমে দাদাগিরির জেরে অপমানে আত্মঘাতী ছাত্রী।

#বজবজিয়া, পূর্ব মেদিনীপুর: প্রেমে দাদাগিরির জেরে অপমানে আত্মঘাতী ছাত্রী। সোমবার রাতে, রাস্তায় দাঁড়িয়ে কথার বলার দায়ে পূর্ব মেদিনীপুরের বজবজিয়ায় যুগলকে ধরে আটকে রাখে স্থানীয় ক্লাবের সদস্যরা। সালিশি বসিয়ে আদায় করা হয় ৯ হাজার টাকা। তার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। অপমানে আত্নঘাতী বলে অভিযোগ পরিবারের।
টিউশন থেকে বাড়ি ফেরার পথে প্রেমিকের সঙ্গে গল্প। তাতেই স্থানীয় ক্লাব সদস্যদের রোষে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার বজবজিয়ার একাদশ শ্রেণির ছাত্রী ও যুবক। সোমবার রাতে যুবক শঙ্কর মিশ্র ও ওই ছাত্রীকে একটি ঘরে আটকে রাখে স্থানীয় বালক সংঘের সদস্যরা। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। ডেকে আনা হয় অভিভাবকদেরও।
এরপর, সালিশি বসায় ক্লাব সদস্যরা। কালীপুজোর খরচের জন্য দুই পরিবারের থেকে মোট তিরিশ হাজার টাকা দাবি করে তারা। শেষ পর্যন্ত ৯ হাজার টাকা দিয়ে মুক্তি পায় আটক শঙ্কর ও ওই ছাত্রী। ঘটনার সময়, চাপ দিয়ে টাকা নেওয়ার প্রতিবাদ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্যও। কিন্তু, তাঁকে হঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
advertisement
শেষপর্যন্ত মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ছাত্রী। অপমানেই ওই ছাত্রী আত্মঘাতী বলে পরিবারের অভিযোগ। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন মৃত ছাত্রীর মা-ও। ঘটনায় উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন স্থানীয় সাংসদ। তবে ঘটনার পর আতঙ্কে এলাকা ছেড়েছেন প্রেমিক শঙ্কর ও তাঁর পরিবার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমে ‘দাদাগিরি’ ক্লাব সদস্যদের , অপমানে আত্মঘাতী একাদশ শ্রেণীর ছাত্রী !
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement