advertisement

অবিশ্বাস্য! ৫ ঘণ্টা ভাগীরথীতে ভেসে ছিল ৮০ বছরের বৃদ্ধা, সিভিক ভলান্টিয়ার সাহায্যে বাঁচল প্রাণ

Last Updated:

অবিশ্বাস্যভাবে প্রায় ৫ ঘণ্টা ভাগীরথীতে ভেসে ছিলেন ৮০ বছরের বৃদ্ধি ৷ অবশেষে দুই সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় বেঁচে ফিরলেন ৷

#বর্ধমান: অবিশ্বাস্যভাবে প্রায় ৫ ঘণ্টা ভাগীরথীতে ভেসে ছিলেন ৮০ বছরের বৃদ্ধি ৷ অবশেষে দুই সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় বেঁচে ফিরলেন  ৷ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার কুটুরিয়া গ্রামের কাছে৷ বৃদ্ধার নাম লক্ষ্মী বিশ্বাস৷ বাড়ি পূর্বস্থলী থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম ৷
প্রতিদিন ভোর বেলায় উঠে ফুল তুলতে যাওয়া অভ্যাস ওই বৃদ্ধার৷ তাই নিয়ম করেই বাড়ি থেকে বেরিয়ে ফুল তুলতে বেরিয়েছিলেন ওই বৃদ্ধা ৷ বেলা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে ৷ পাটুলির নারায়ণপুরের ঘাটের কাছে বৃদ্ধার ব্যবহৃত লাঠি পড়ে থাকতে দেখে পরিবারের সন্দেহ হয় গঙ্গায় তলিয়ে গিয়েছে তিনি ৷ এরপর শুরু হয় খোঁজাখুঁজি ৷
advertisement
বৃদ্ধার পরিবার-পরিজনরাতখনই খবর পায় বৃদ্ধা হাসপাতালে ভর্তিরয়েছেন ৷ দুই সিভিক ভলান্টিয়ার পিন্টু সর্দার ও তন্ময় পাল কুটুরিয়া গঙ্গার ঘাটে বসেছিলেন ৷ এমন সময় দুই হাত উপরে তুলে কিছু একটা ভেসে যাচ্ছে দেখতে পান তারা ৷
advertisement
তখন নৌকা করে ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ ভাঙা কোমর নিয়ে ভাগীরথীতে বৃদ্ধা ভেসে ছিলেন শুনে অবাক চিকিৎসকরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অবিশ্বাস্য! ৫ ঘণ্টা ভাগীরথীতে ভেসে ছিল ৮০ বছরের বৃদ্ধা, সিভিক ভলান্টিয়ার সাহায্যে বাঁচল প্রাণ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement