advertisement

গরু পাচাইয়ে মদত সিভিক পুলিশের, কুলটি থানায় অভিযোগ দায়ের

Last Updated:

কুলটি থানা এলাকায় সিভিক পুলিশ দ্বারা সামান্য টাকা ঘুষ নিয়ে পাচার হওয়া গরু বোঝাই বেআইনী গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল।

#কুলটি: কুলটি থানা এলাকায় সিভিক পুলিশ দ্বারা সামান্য টাকা ঘুষ নিয়ে পাচার হওয়া গরু বোঝাই বেআইনী গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কুলটি থানার সাঁকতোড়িয়া বরাকর রোডে সাঁকতোড়িয়া ভাঙা পুলের কাছে। গত কয়েকদিন ধরেই এলাকায় গরু চুরি বাড়ছিল। তাই নজর রেখেছিলেন বাসিন্দারা। আর তাই স্থানীয় বাসিন্দারা রাস্তায় একটি গাড়ি ধরে ফেলেন। গাড়িটিতে ৪ টি গরু ছিল।
চালকের কাছে কোন কাগজপত্রও ছিল না। অভিযোগ স্থানীয় বাসিন্দারা গরু বোঝাই ওই গাড়িটিকে আটক করলেও, দায়িত্ব প্রাপ্ত সিভিক পুলিশরা গাড়ির চালকের কাছে মাত্র ১০০ টাকা নিয়ে গাড়িটিকে ছেড়ে দেয়। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়ে। সিভিক পুলিশদের সাথে বাসিন্দাদের ধস্তাধস্তিও বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার পুলিশ। পুলিশ গরু ভর্তি গাড়িটিকে আটক করে নিয়ে যায়। অভিযুক্ত সিভিক পুলিশ টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও চালক সাফ জানিয়েছেন, ১০০ টাকা দিয়েই সিভিক পুলিশ তার গরু বোঝাই গাড়ি ছেড়ে দিয়েছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গরু পাচাইয়ে মদত সিভিক পুলিশের, কুলটি থানায় অভিযোগ দায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement