advertisement

Panchayat Election Results 2023: জেলা পরিষদে ১৩ জেলায় বিজেপি 'শূন্য'! মুখ পুড়ল উত্তরবঙ্গেও

Last Updated:

গত বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গই বিজেপি-র মুখ রক্ষা করতে বড় ভূমিকা নিয়েছিল৷ নিজেদের শক্তিশালী সেই ঘাঁটিতেই চারটি জেলায় জেলা পরিষদের কোনও আসনে জয় পায়নি গেরুয়া শিবির৷

কলকাতা: বিধানসভায় শূন্য হয়ে গিয়েছিল বাম- কংগ্রেস৷ তা নিয়ে কম কটাক্ষ করেননি বিজেপি নেতারা৷ এবার অবশ্য রাজ্যের ১৩টি জেলায় নিজেরাই শূন্য হয়ে গেল বিজেপি৷ পঞ্চায়েত নির্বাচনের ফল বলছে, রাজ্যের ১৩টি জেলায় জেলা পরিষদে খাতাই খুলতে পারেনি বিজেপি৷ তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের চার জেলাও৷
২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল দেখিয়েছিল, রাজ্যের জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে শাসক দলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল গেরুয়া শিবির৷
advertisement
২০২১ সালের  বিধানসভা নির্বাচনে অবশ্য জঙ্গলমহল অনেকটাই পুনরুদ্ধার করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস৷ পঞ্চায়েত ভোটের ফলাফলও দেখিয়ে দিল, জঙ্গলমহল সহ গোটা দক্ষিণবঙ্গেই লোকসভা নির্বাচনের বিজেপি-র শক্তি প্রশ্নের মুখে৷ ঝাড়গ্রামের মতো জঙ্গলমহলের জেলা সহ দক্ষিণবঙ্গের ৯টি জেলায় জেলা পরিষদে বিজেপি-র প্রাপ্তি শূন্য৷ শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের চার জেলাতেও খাতা খুলতে ব্যর্থ বিজেপি৷
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় বিজেপি জেলা পরিষদে শূন্যে নেমে এসেছে-
দক্ষিণবঙ্গ
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান৷
উত্তরবঙ্গ
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর৷
গত বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গই বিজেপি-র মুখ রক্ষা করতে বড় ভূমিকা নিয়েছিল৷ নিজেদের শক্তিশালী সেই ঘাঁটিতেই চারটি জেলায় জেলা পরিষদের কোনও আসনে জয় পায়নি গেরুয়া শিবির৷ এর মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলায় বিজেপি-র সাংসদ রয়েছেন৷ আলিপুরদুয়ারের চা বলয়ে তৃণমূলের সংগঠনই বরং প্রশ্নের মুখে ছিল৷ সেই জেলাতেও কেন জেলা পরিষদে খাতা খোলা গেল না, তা বিজেপি-র কাছে চিন্তার কারণ৷ উত্তর দিনাজপুরেও লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে গেরুয়া শিবির৷ আবার দক্ষিণ দিনাজপুর বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিজের জেলা৷ সেখানেও বিজেপি শূন্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election Results 2023: জেলা পরিষদে ১৩ জেলায় বিজেপি 'শূন্য'! মুখ পুড়ল উত্তরবঙ্গেও
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement