Bizzare Marriage: মা গো! এভাবে কে বিয়ে করতে যেতে পারে, বরের কাণ্ড দেখে শিউরে উঠছে সকলে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bizzare News: মৃতের ৬ মেয়ে বাইরে থাকে,সেই কারণেই ফ্রিজের মধ্যে রাখতে হয়েছে মৃতদেহ।
কলকাতা: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে এলাকারই একটি ক্লাব ঘরে ফ্রিজের মধ্যে রয়েছে দাসপুরের চাঁইপাট বেলডাঙা গ্রামের বাসিন্দা রিতা আলুর মৃতদেহ। সোমবার দুপুর নাগাদ শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় রিতা-র, আর মঙ্গলবার ছিল পরিবারেরই এক সন্তান সরোজ আলুর ছেলে সৌরেনের বিয়ে।
সম্পর্কের সৌরেনের জেঠিমা হয় রিতা। ফ্রিজ বন্দি মৃতদেহ রেখে বিয়ে করতে গেছে সৌরেন জানাজানি হতেই গোপন কথা ছড়িয়ে পড়েছে এলাকায়, শুরু জোর শোরগোল ।
আরও পড়ুন – PCB To Make U Turn: হাঁকপাঁক করছে, সাহায্য না পেয়ে দম আটকে আসছে, ‘ধীরে চলো’ নীতিতে পাকিস্তানের ইউ টার্ন!
advertisement
advertisement
তবে পরিবারের সদস্যরা একটাই দাবি করছে কষ্টকে বুকের মধ্যে আটকে রেখে বিয়েবাড়ির আয়োজন করতে হয়েছে, কারণ মৃতের ৬ মেয়ে বাইরে থাকে,সেই কারণেই ফ্রিজের মধ্যে রাখতে হয়েছে মৃতদেহ।
আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হচ্ছে বিয়ে বাড়ি।
বিয়ে বাড়ি থেকে কিছু দূরে ক্লাবে মৃতদেহ রাখা নিয়ে দিয়েছে বিবাদ। ক্লাবের এক সদস্যের দাবি অবিলম্বে মৃতদেহ এখান থেকে সরিয়ে নেওয়া হোক, এইভাবে কখনোই একটা অনুষ্ঠান বাড়ি করা যায় না। ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে থানায় জানানো হয়েছে বলেও দাবি করেন তারা। তবে মিতার পরিবার ও আত্মীয় সকলেরই দাবি আজ বিয়ে বাড়ির প্রীতিভোজ , বুধবার মৃতের মেয়েরা আসলেই হবে মৃতদেহ দাহ। ঘটনায় ইতিমধ্যে পড়ে গিয়েছে শোরগোল, তবে প্রতিবেশীরা বিভিন্নভাবে কটুক্তি করলেও প্রকাশ্যে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে সেই ভাবে কেউ কিছু বলেনি। আর প্রতিবেশীদের কটুক্তিতে, পরিবারের এক মহিলা সদস্যের চোখে জল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 04, 2026 6:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bizzare Marriage: মা গো! এভাবে কে বিয়ে করতে যেতে পারে, বরের কাণ্ড দেখে শিউরে উঠছে সকলে











