advertisement

Bike Rider Injured: ছিনতাই করবে বলে বাইক চালকের সঙ্গে ‌যা করল দুষ্কৃতীরা! জানলে আপনিও অবাক হবেন

Last Updated:

Bike Rider Injured: সোনার দোকান থেকে কাজ করে দৌলতাবাদের বাড়িতে ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা ইট ছুড়ে মাথা ফাটিয়ে দেয়। যদিও দুষ্কৃতীদের বাইক ছিনতাই করার উদ্দেশ্য সফল হয়নি

আহত ‌যুবক
আহত ‌যুবক
মুর্শিদাবাদ: বাইক ছিনতাইয়ের জন্য চালককে ইট দিয়ে আঘাত করল দুষ্কৃতীরা! সেই ইটের আঘাতে বাইক চালকের কপাল ফেটে রক্তে ভেসে গেল রাস্তা। গুরুতর আহত বাইক চালক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ সংলগ্ন ইসলামপুর এলাকায়। আহত বাইক চালকের নাম সুমন্ত মণ্ডল।
জানা গিয়েছে, ইসলামপুর থানার কালিতলা এলাকায়, সুমন্ত মণ্ডল ও নির্মল মণ্ডল নামে দুই ভাই রানিনগরের শেখপাড়ার সোনার দোকান থেকে কাজ করে দৌলতাবাদের বাড়িতে ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা ইট ছুড়ে মাথা ফাটিয়ে দেয়। যদিও দুষ্কৃতীদের বাইক ছিনতাই করার উদ্দেশ্য সফল হয়নি। ঘটনায় গুরুতর আহত সুমন্ত মণ্ডলকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
আরও পড়ুন: তুলির টানে আগুনের ফুলকি! অন্য ভাষায় আরজি কর কাণ্ডের প্রতিবাদ
নির্মল মণ্ডল জানিয়েছেন, সোনার কাজের সঙ্গে যুক্ত তাঁরা দুই ভাই। কাজের সুবাদে দৈনন্দিন বাইকে করে যাতায়াত করেন। সোনার দোকানে কাজ করার জন্য কিছু নগদ অর্থ থাকে। সেই টাকা নিয়ে বাড়ি ফেরার পথেই তাঁদের উপর ছিনতাই করার উদ্দেশ্যে হামলা চালায় দুষ্কৃতীরা। তিনি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Rider Injured: ছিনতাই করবে বলে বাইক চালকের সঙ্গে ‌যা করল দুষ্কৃতীরা! জানলে আপনিও অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement