advertisement

Bengali Video: ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা, সাইকেল থেকে নেমে ট্রাফিক পুলিশের ভূমিকায় কলেজ পড়ুয়া

Last Updated:

সাইকেলে করে বসিরহাটের একটি বইমেলায় যাচ্ছিলেন কলেজ পড়ুয়া জয়দীপ মণ্ডল। চোখের সামনে যানযট দেখে নিজেই নেমে পড়লেন তা সামলাতে

+
ব্যস্ত

ব্যস্ত রাস্তায় গাড়ি উল্টো যানযট, ট্রাফিকের ভূমিকায় কলেজ পড়ুয়া

উত্তর ২৪ পরগনা: ব্যস্ত রাস্তায় গাড়ি উল্টে তৈরি হল যানযট। পরিস্থিতি সামলাতে ট্রাফিকের ভূমিকায় এগিয়ে এলেন কলেজ পড়ুয়া। গায়ে কলেজ ইউনিফর্ম, গলায় টাই বাঁধা অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে সাবলীলভাবে শহরের ট্রাফিকের দায়িত্ব সামলালেন জয়দীপ মণ্ডল। এই প্রতিবেদনে সঙ্গেই দেখুন সেই ভিডিও।
গোটা বিষয়টাই যেন এক সিনেমার দৃশ্য। ঘটিনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা’র বসিরহাট শহরের ত্রিমোহনীর কাছে টাকি রোডের উপর। একটি মোটর ভ্যান এক্সেল ভেঙে মাঝা রাস্তায় উল্টে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে যানজট তৈরি হয় ওই ব্যস্ত রাস্তায়। সেই সময় পিঠে ব্যাগ নিয়ে সাইকেলে করে বসিরহাটের একটি বইমেলায় যাচ্ছিলেন কলেজ পড়ুয়া জয়দীপ মণ্ডল। চোখের সামনে যানযট দেখে নিজেই নেমে পড়লেন তা সামলাতে। ব্যস্ত রাস্তায় হাত নেড়ে সাবলীলভাবে দক্ষ ট্রাফিকের মত যানযট নিয়ন্ত্রণে আনলেন তিনি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জানা যায়, খোলাপোতার বাসিন্দা ওই ছাত্র বসিরহাট কলেজের প্রথম বর্ষে পাঠরত। তবে শুধুমাত্র যানযট নিয়ন্ত্রণ নয়, দুর্ঘটনাগ্রস্থ মালবোঝাই ইঞ্জিনভ্যান থেকে সব সামগ্রী নামিয়ে ভ্যানটিকে রাস্তা থেকে সরানোর দায়িত্ব‌ও পালন করেন‌। কলেজ পড়ুয়াকে এই ভূমিকায় দেখে অবশ্য পথ চলতে আরও কয়েকজন সাহায্যের হাত বাড়িয়ে দেন। ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
advertisement
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Video: ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা, সাইকেল থেকে নেমে ট্রাফিক পুলিশের ভূমিকায় কলেজ পড়ুয়া
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement