advertisement

Bengali News: স্ত্রী ছেড়ে চলে যাওয়ার অবসাদে এ কী করল যুবক! ভয়ঙ্কর বললেও কম হবে

Last Updated:

পরিবারের সদস্যরা বুধবার সকালে ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। পাশ থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র

মুর্শিদাবাদ: দীর্ঘ ৯ বছরের বৈবাহিক জীবন ছিন্ন করে হঠাৎই স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল। আর তারপর থেকেই অবসাদে ভুগছিলেন বহরমপুরের দীপায়ন হালদার। বুধবার সকালে ওই যুবকের গুলিবিদ্ধ দেহ ঘর থেকে উদ্ধার হয়। পরিবারের সদস্যদের ধারণা, স্ত্রী ছেড়ে চলে যাওয়া মানসিক অবসাদেই নিজের কপালে গুলি করে আত্মঘাতী হয়েছেন দীপায়ন।
মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর কলোনি এলাকায় বাড়ি মৃত দীপায়ন হালদারের। পরিবারের সদস্যরা বুধবার সকালে ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। পাশ থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তা আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় বহরমপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায়।
advertisement
advertisement
সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আদৌ এটা আত্মহত্যার ঘটনা নাকি কেউ হত্যা করেছে ওই যুবককে সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে। পাশাপাশি ওই যুবক কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবর পড়তে ফলো করুন
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীপায়ন বর্তমানে সেভাবে কোনও কাজ করতেন না। স্ত্রীর সঙ্গে তাঁর বৈবাহিক জীবন ভালই ছিল। কিন্তু হঠাৎই তিনি সংসার ত্যাগ করে চলে যান‌‌। তারপর থেকেই ওই যুবক অবসাদে ডুবে যান বলে পরিবারের সদস্যদের দাবি।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: স্ত্রী ছেড়ে চলে যাওয়ার অবসাদে এ কী করল যুবক! ভয়ঙ্কর বললেও কম হবে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement