advertisement

Bengali Heritage: ট্রলির সঙ্গে অসম লড়াইয়ে টিনের ট্রাঙ্ক

Last Updated:

আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পেরে হারিয়ে যাচ্ছে টিনের ট্রাঙ্ক ও টিনের সুটকেস। বাজারে এসে গিয়েছে অত্যাধুনিক স্টিল ও প্লাইউডের আলমারি, ফাইবার বা কাপড়ের হাল্কা ট্রলি ব্যাগ

+
তৈরি

তৈরি চলছে টিনের বাক্স 

মুর্শিদাবাদ: গ্রাম বাংলাতে একটা সময় তৈরি হত টিনের ট্রাঙ্ক। কিন্তু বর্তমানে সময় বদলেছে। এসেছে আধুনিকতার ছোঁয়া। কিন্তু বাড়ির ওয়াড্রোবের যুগেও পুরোপুরি হারিয়ে যায়নি টিনের ট্রাঙ্ক। মুর্শিদাবাদ জেলার একমাত্র কান্দি শহরের লোহাপট্টিতে তৈরি হয় এই টিনের ট্রাঙ্ক। এখনও অনেক মানুষ আসেন খোঁজ নিতে। বাড়ির পোশাক, জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করে থাকেন গ্রাম বাংলার মানুষ।
তবে আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পেরে হারিয়ে যাচ্ছে টিনের ট্রাঙ্ক ও টিনের সুটকেস। বাজারে এসে গিয়েছে অত্যাধুনিক স্টিল ও প্লাইউডের আলমারি, ফাইবার বা কাপড়ের হাল্কা ট্রলি ব্যাগ। সেইসঙ্গে ট্রলি ব্যাগে লাগানো থাকছে চাকা। ফলে, পরিবহণযোগ্য হওয়ায় ফাইবারের সুটকেসের ট্রলি ব্যাগের চাহিদা বাড়ছে। তুলনায় অনেকটাই কমছে টিনের ট্রাঙ্কের বাজার। বিক্রি কমে যাওয়ায় চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটছে মুর্শিদাবাদের কান্দি শহরের লোহাপট্টির টিনের বাক্স তৈরির কারিগররা। তবুও সংসার চালাতে পুরনো পেশাকে আঁকড়ে ধরেই বাঁচতে চাইছেন সেখানকার ট্রাঙ্ক ও সুটকেসের কারিগরেরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কলকাতা থেকে টিনের শিট আনিয়ে তৈরি হয় এই ট্রাঙ্ক। দিনে কিছু সংখ্যক ট্রাঙ্ক বিক্রি করে তা দিয়েই কোনোরকমে চলে সংসার। আগে বিক্রি হত দিনে ১২ থেকে ১৪টি টিনের ট্রাঙ্ক, সেখানে এখন প্রতিদিন বিক্রি হচ্ছে একটি থেকে বড়জোর দু’টি। ফলে কারিগররা ট্রাঙ্ক তৈরির অর্ডার পাচ্ছেন কম। উৎপাদন কম, তাই রোজগারও কমেছে কারিগরদের। আগে যেখানে সারা দিনে ১২ ঘণ্টা পরিশ্রম করে পাঁচ থেকে ছ’শো টাকা রোজগার হত, এখন সেটা এসে দাঁড়িয়েছে মাত্র ২০০ থেকে ২৫০ টাকায়।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Heritage: ট্রলির সঙ্গে অসম লড়াইয়ে টিনের ট্রাঙ্ক
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement