advertisement

শান্তিনিকেতনে দুই বাংলার মেলবন্ধন

Last Updated:

শান্তিনিকেতনে তৈরি হচ্ছে বাংলাদেশ ভবন ৷ উদ্যোগে দুই দেশের সরকার ৷ দুই দেশের মধ্যে সতুবন্ধনের দিকে আরো একধাপ পা বাড়ানো গেল এরমাধ্যমে, মত বিশেষজ্ঞদের ৷

#বোলপুর : শান্তিনিকেতনে তৈরি হচ্ছে বাংলাদেশ ভবন ৷ উদ্যোগে দুই দেশের সরকার ৷ দুই দেশের মধ্যে সতুবন্ধনের দিকে আরো একধাপ পা বাড়ানো গেল এরমাধ্যমে, মত বিশেষজ্ঞদের ৷ মূলত একটি পাঠগার তৈরি করা হচ্ছে সেখানে ৷ থাকবে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সময়কালের বিভিন্ন বই ৷ তৈরি হচ্ছে সংগ্রহশালাও, যেখানে থাকবে বাংলাদেশ নিয়ে রবীন্দ্রনাথের বিভিন্ন কর্মকাণ্ডের ইতিহাস ও স্মৃতি বিজড়িত সম্পদ ৷ থাকবে মুক্তিযুদ্ধের সময়কালের নানা বই ৷ মুজিবর রহমানের বিষয়ও নানা বই ও সম্ভার স্থান পাবে সংগ্রহশালায় ৷
এই ভবনের কাজ কত দূর এগিয়েছে তারই তদারকি করতে আজ শান্তিনিকেতনে এসেছেন বাংলাদেশের বারোজনের এক প্রতিনিধিদল ৷ রয়েছেন সেদেশর সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর ৷ সঙ্গে চিত্রপরিচালক নাসিরুদ্দিন ইউসুফও ৷ মে মাসের তৃতীয় সপ্তাহে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানেই হবে এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ৷ উদ্বোধনের সময় উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শান্তিনিকেতনে দুই বাংলার মেলবন্ধন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement