advertisement

Bangla News: মানুষ চাইলে সব পারে, চোখে ​দৃষ্টি নেই, নেই ঘড়ি! তবু সময়ের নির্ভুল জাদুকর ভোলা

Last Updated:

Bangla News: প্রযুক্তির এই যুগে আমরা যখন স্মার্টওয়াচ বা মোবাইলের স্ক্রিন ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, তখন এক যুবক দেখিয়ে দিচ্ছেন ভিন্ন এক জাদু।

+
ভোলা

ভোলা বাগদী

ভাতার, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: প্রযুক্তির এই যুগে আমরা যখন স্মার্টওয়াচ বা মোবাইলের স্ক্রিন ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, তখন এক যুবক দেখিয়ে দিচ্ছেন ভিন্ন এক জাদু। চোখে দেখতে পান না, হাতে নেই কোনও ঘড়ি তবুও সেকেন্ডের কাঁটায় নির্ভুল সময় বলে দেন তিনি!
ঠিক যেন ‘টাইম ম্যান’! ছোটবেলাতেই হারিয়েছিলেন চোখের দৃষ্টি। চারপাশটা তাঁর কাছে নিকষ কালো অন্ধকার কিন্তু সেই অন্ধকারেই তিনি রপ্ত করেছেন এই অদ্ভুত ক্ষমতা। তাঁর এই ঘড়ি ছাড়াই সময় বলে দেওয়ার প্রতিভা নজর কেরেছে সকলের।
এক হাতে সম্বল বলতে একটি লাঠি, আর অন্য হাতে যেন ধরা সময়ের অদৃশ্য সুতো। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসিন্দা ভোলা বাগ্দী। ছোট বেলায় একটি দুর্ঘটনায় হারিয়েছেন দুটি চোখের দৃষ্টিশক্তি। সকাল থেকে একটি লাঠি নিয়ে বেড়িয়ে যান লোকের দুয়ারে দুয়ারে দুমুঠো খাবারের সন্ধানে। কখনও ভাতারের অলিগলিতে, কখনও আবার পার্শ্ববর্তী গ্রাম বা হাট-বাজারে ঘুরে বেড়ান তিনি। ভোলার দৃষ্টি শক্তি না থাকলেও রপ্ত করেছেন এক অদ্ভুত ক্ষমতা।
advertisement
advertisement
আরও পড়ুন: শীতে বাঁকুড়ার ‘দার্জিলিং’ বেড়াতে যাবেন? কোলাহল থেকে ছুটি নিয়ে ঘুরে আসুন, আমেজ থাকবে গোটা বছর
কেউ তাঁকে সময় জিজ্ঞেস করলেই কোনও ঘড়ি ছাড়াই অনায়াসে সময় বলে দিতে পারেন তিনি। প্রাচীনকালে মানুষ সূর্য, চাঁদ বা তারার অবস্থান দেখে সময় নির্ণয় করত। বিজ্ঞানের অগ্রগতির আগে ছায়া ঘড়ির ব্যবহার ছিল জনপ্রিয়। কিন্তু ভোলার ক্ষেত্রে সেই যুক্তিও খাটে না। কারণ তিনি তো দৃষ্টিহীন!
advertisement
আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট! তারেক রহমান ফিরতেই ‘অস্তিত্বের সংকটে’ জামাত, সুদিন কি আদৌ ফিরবে?
চোখের আলো না থাকলেও তাঁর অন্তর্দৃষ্টি যেন এক অদৃশ্য ঘড়ির সঙ্গে যুক্ত। তাঁর এই প্রতিভা নজর কেরেছে সকলের, এলাকায় হয়ে উঠেছেন ‘ঘড়ি ছাড়া টাইম ম্যান’। ​ভাতারের এই ‘টাইম ম্যানে’র বিস্ময়কর প্রতিভা এখন লোকমুখে চর্চার কেন্দ্রবিন্দু। কিন্তু ভোলার দিন কাটে অভাব অনটনেই ভাতার বিডিও অফিস থেকে মাঝে মাঝে ১২ কেজি করে চাল দেওয়া হয় হলেও, সরকারি ভাতা বা সাহায্যের আশায় দিন গুনছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মানুষ চাইলে সব পারে, চোখে ​দৃষ্টি নেই, নেই ঘড়ি! তবু সময়ের নির্ভুল জাদুকর ভোলা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement