advertisement

Bangla News: সবজি বোঝাই লরির থেকেই বেরল এমন এক বস্তা! ভিতরে যা ছিল, দেখেই চক্ষু চড়কগাছ সকলের 

Last Updated:

Bangla News: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ময়না এলাকায় অভিযান চালায় এসটিএফ।

মাদক ভর্তি বস্তা
মাদক ভর্তি বস্তা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সবজি বোঝাই লরির থেকেই বেরিয়ে আসল এমন জিনিস! বড় সাফল্য পেল রাজ্য এসটিএফ। বারাসতের ময়না এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক (গাঁজা) উদ্ধার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ময়না এলাকায় অভিযান চালায় এসটিএফ।
সেই সময় একটি সবজি ভর্তি লরি এলাকায় ঢুকে ডেলিভারি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সন্দেহ হওয়ায় লরিটিকে ঘিরে ধরে তল্লাশি শুরু করে এসটিএফ। তল্লাশি চালিয়ে সবজির বস্তার নিচেই  দেখা যায় লুকিয়ে রাখা বস্তার দিকে। মুখ খুলতেই ১১টি বস্তায় মেলে গাঁজা। যার মোট ওজন প্রায় ৩০০ কেজি। জানা গিয়েছে, লরিটিতে উত্তরবঙ্গ থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হয়েছিল এবং ময়না এলাকাতেই এই ব্যাপক পরিমাণ গাঁজা ডেলিভারি দেওয়ার পরিকল্পনা ছিল।
advertisement
তবে পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকেই লরির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে গাঁজা লোড করা হয়েছে এবং কোথায় কোথায় এই গাঁজা সরবরাহ করা হত সব দিক খতিয়ে দেখছে এসটিএফ। এই ঘটনায় ময়না এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হোক। তদন্তের স্বার্থে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সবজি বোঝাই লরির থেকেই বেরল এমন এক বস্তা! ভিতরে যা ছিল, দেখেই চক্ষু চড়কগাছ সকলের 
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement