advertisement

বোমা ফেটে গুরুতর আহত ছোট্ট পৌলমী সুস্থ হয়ে বাড়ি ফিরতেই খুশির জোয়ার গোটা পরিবারে

Last Updated:

বোমায় আহত পৌলমী ও তার পরিবারের সঙ্গে দেখা করেন " সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি "-র প্রতিনিধি দল । পৌলমী ও তার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করে প্রতিনিধি দল ৷

#উত্তর ২৪ পরগনা:  গত ২০ এপ্রিল সকালে ফুল তুলতে গিয়ে বল ভেবে বোমা কুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিল ছোট্ট পৌলমী ৷  পরে সেই বোমা ফেটেই আহত হয় সে ৷ ঘটনায় পৌলমীর বাঁ হাত উড়ে গিয়েছে, ক্ষত-বিক্ষত হয়েছে  শরীরের বহু অংশ  ৷ এরপরে আহত পৌলমীকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য ৷ এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলার পরে ৷ আসতে আসতে সেরে উঠেছে পৌলমী ৷
বোমায় আহত পৌলমী ও তার পরিবারের সঙ্গে দেখা করেছিল " সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি "-র প্রতিনিধি দল । পৌলমী ও তার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করে প্রতিনিধি দল ৷
নতুন ব্যাঙ্ক এ্যাকাউন্ট খুলে চাঁদা সংগ্রহ করে পৌলমীর ক্ষতিগ্রস্থ হাতের চিকিৎসার জন্য আরও আর্থিক সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ঐ সংগঠন | উত্তর ২৪ পরগনার হাড়োয়ার গোপালপুরে পৌলমীর বাড়ি  ৷
advertisement
advertisement
চিকিৎসার পরে জীবন ফিরে পেলেও তার বাঁ হাতটি হারান তিনি | সেই ক্ষতিগ্রস্থ হাতের চিকিৎসার জন্যই এগিয়ে এসেছে " সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি " I তবে সুস্থ হয়ে ওঠার আনন্দে আজ মেতেছে পৌলমীর পরিবার ৷ তবে পুরোপুরি সুস্থ নয় পৌলমী এখনও  চিকিৎসকদের পরামর্শে থাকতে হবে তাঁকে ৷ পৌলমীর সুস্থ হওয়াটাই পরিবারের কাছে চরম প্রাপ্তির ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোমা ফেটে গুরুতর আহত ছোট্ট পৌলমী সুস্থ হয়ে বাড়ি ফিরতেই খুশির জোয়ার গোটা পরিবারে
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement