advertisement

হাতাহাতিতে অন্যের প্রাণ বাঁচাতে যাওয়াই কাল! মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২৬-এর যুবক

Last Updated:

ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ। রাতেই পুলিশ অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে হাতেনাতে গ্রেফতার করে।

বচসা থামাতে গিয়ে অকালে প্রাণ গেল হাওড়া'র ২৬ এর যুবকের
বচসা থামাতে গিয়ে অকালে প্রাণ গেল হাওড়া'র ২৬ এর যুবকের
হাওড়া: বচসার মধ্যস্থতা করতে গিয়ে গলায় ছুড়ি, অকালে প্রাণ গেল ২৬ বছর বয়সী যুবকের। বচসার জেরে গলার নলি কেটে যুবক খুন হাওড়ায়।
লিলুয়ার পটুয়া পাড়ায় শিশু ও তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজোর খাওয়ার উৎসব প্রায় শেষের দিকে। বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ ক্লাবের সামনে শুরু হয় বচসা। সেই বচসার মধ্যস্থতা করতে গিয়ে প্রাণ গেল ২৬ বছর বয়সী সৌভিক দত্তর।  ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন স্থানীয় যুবক অমিত রায়চৌধুরী একটি ছেলেকে মারধর করে। চোখের সামনে এমন ঘটনা দেখতে পেয়ে সৌভিক দত্ত (২৬) নিয়ন্ত্রণ করতে যায়। বচসায় জড়িত অমিতকে আটকাতে যায়। এমন সময় নিজের পকেট থেকে একটি ধারাল অস্ত্র বের করে অমিত। ছুরি হাতে নিয়েই সৌভিককে আক্রমণ করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সৌভিক। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টিএল জয়সোয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ। রাতেই পুলিশ অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে হাতেনাতে গ্রেফতার করে। অভিযুক্ত হাওড়া আদালতের মুহুরী হিসেবে কাজ করে বলেই জানা যায়। কী কারণে এই ঘটনা, বচসা থেকে ছুরির আঘাত কীভাবে ঘটল, হাওড়া সিটি লিলুয়া থানার পুলিশ তদন্তে নেমেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাতাহাতিতে অন্যের প্রাণ বাঁচাতে যাওয়াই কাল! মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২৬-এর যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement