advertisement

পঞ্চায়েত ভোট ঘিরে জেলায় জেলায় হিংসা অব্যাহত, মৃত ৪

Last Updated:

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি ৷ সেই হিংসার ছবি দেখেই পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষের আশঙ্কা ছিলই ৷

#শান্তিপুর: মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি ৷ সেই হিংসার ছবি দেখেই পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষের আশঙ্কা ছিলই ৷ সেই আশঙ্কা সত্যি করেই সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি ৷ চলল গুলি-বোমা ৷ কোথাও বুথ দখলের তো কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ ৷ রক্তাক্ত পঞ্চায়েত ভোটে এখনও অবধি  ৪ জনের মৃত্যুর খবর মিলেছে ৷
আমডাঙায় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক সিপিএম কর্মীর ৷ বোমা নিয়ে যাওয়ার সময়ে বোমা ফেটে মৃত্যু হয়েছে তার ৷ মৃত সিপিএম কর্মীর নাম তৈমুর ৷ সিপিএম কর্মীর মৃত্যুতে উদ্বিগ্ন কমিশন। সরকারের দেওয়া কোন আশ্বাসই কাজ করছে না। ঘনিষ্ঠ মহলে হতাশা প্রকাশ করলেন নির্বাচন কমিশনার অমেরন্দ্র সিং ৷ আমডাঙ্গার মৃত্যু নিয়ে রিপোর্ট চাইল কমিশন ৷
advertisement
অপরদিকে, কুলতলির মেরিগঞ্জে টিএমসি এবং এসইউসি সমর্থকদের মধ্যে সংঘর্ষ চরমে ৷ মৃত টিএমসি সমর্থকের নাম আরিফ আলি গাজি শান্তিপুর ৷ গুলি করে খুন করা হয়েছে তাকে ৷ এমনটাই দাবি শাসকদের ৷ অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে ৷
advertisement
বেলডাঙার সুজাপুরে বিজেপি কর্মী খুন ৷ বোমার আঘাতে খুন বিজেপি কর্মী ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে ৷
advertisement
শান্তিপুরে নিহত তৃণমূল কর্মী ৷ দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷  একইসঙ্গে ৩ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ হাসপাতালে মৃত্যু হয় সঞ্জিত প্রামাণিকের ৷ বাকিরা শান্তিপুর স্টেট জেনারেলে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চায়েত ভোট ঘিরে জেলায় জেলায় হিংসা অব্যাহত, মৃত ৪
Next Article
advertisement
Donald Trump: ''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
  • আগামী ২-৩ সপ্তাহে ইরানে ভয়ঙ্কর আহাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

  • ইরান যুদ্ধবিরতির আবেদন করেছে', ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান

  • এই পরিস্থিতি চললে এপ্রিলে বিশ্বে জ্বালানি সঙ্কট মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement