advertisement

Accident: বর্ধমানে দিনভর একের পর এক মর্মান্তিক অ্যাক্সিডেন্ট, ৩ পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত ৩

Last Updated:

Accident: বর্ধমান শহরে পৃথক তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের,আহত ৩ জন। ঘটনাকে কেন্দ্র করে চঞ্চলে ছাড়িয়েছে এলাকায়। দুর্ঘটনা কবলে পড়ে একটি পুলিশের গাড়িও।

দুর্ঘটনা গ্রস্থ গাড়ি ছবি
দুর্ঘটনা গ্রস্থ গাড়ি ছবি
বর্ধমান, সায়নী সরকার: বর্ধমান শহরে পৃথক তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের, আহত ৩ জন। প্রথম দুর্ঘটনাটি ঘটে বর্ধমান শহরের গোলাপবাগে মেঘনাদ সাহা তারামণ্ডলের গেটের সামনে।বর্ধমানের সরাইটিকর এলাকার বাসিন্দা পেশায় গ্রিল মিস্ত্রি শেখ নাসিরুদ্দিন ওরফে সেখ আরবাজ কাজ শেষে তার আরও দুই সহকর্মী সেখ আরমান ওরফে জিৎ ও বাপি মল্লিককে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ইলেক্ট্রিক পোলে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেখ নাসিরুদ্দিন ওরফে সেখ আরবাজের।
অন্যদিকে, গুরুতরভাবে জখম অবস্থায় সেখ আরমান ও বাপি মল্লিককে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। অপর ঘটনাটি ঘটে গোলাপবাগ মোড় এলাকায়। দ্রুতগতির একটি চারচাকা গাড়ি পিষে দেয় মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু-জনেরই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শেখ রাজু ও সেখ স্বাধীন। দু’জনেরই বাড়ি বুদবুদ থানার তিলডাঙ্গা গ্রামে। দুজনই পেশায় ফলস্ সিলিং মিস্ত্রি ছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে গোলাপবাগ মোড়ে চা খেতে দাঁড়িয়েছিল দু’জনে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘বসিরহাট’ শহরের নামকরণ হল কীভাবে জানেন?  ইতিহাসের পাতায় এক ঐতিহ্যের গল্প, জানেন না অনেক বসিরহাটবাসীও, জানুন
অন্যদিকে, রবিবার সকালে সদরঘাট এলাকায় গাড়ি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কের ধারে উল্টে যায় পুলিশের গাড়ি। ঘটনায় গুরুতরভাবে জখম হন গাড়ির চালক-সহ দু’জন। চিকিৎসার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যালে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল। এক প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশের গাড়িটি জিনিসপত্র নামিয়ে ঘোরাচ্ছিল। সেই সময় একটি ডাম্পার দ্রুতগতিতে আসছিল। পুলিশের গাড়িটি হাত দেখালেনও নম্বরটি দ্রুত গতিতে আসছিল ফলে যাতে ধাক্কা না লাগে তাই পুলিশের গাড়ির চালক গাড়িটি তাড়াতাড়ি ঘোরাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচে নেমে যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: বর্ধমানে দিনভর একের পর এক মর্মান্তিক অ্যাক্সিডেন্ট, ৩ পথ দুর্ঘটনায় মৃত ৩, আহত ৩
Next Article
advertisement
Bengaluru Body Builder: বিয়ের কার্ড, শাড়ি দেখিয়ে সম্পর্ক শেষ করলেন প্রেমিকা! চরম সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরুর বডি বিল্ডার
বিয়ের কার্ড, শাড়ি দেখিয়ে হাত ছাড়লেন প্রেমিকা! চরম সিদ্ধান্ত বেঙ্গালুরুর বডি বিল্ডারের
  • অন্য একজন ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন প্রেমিকা৷ সেই মানসিক আঘাত সহ্য করতে না পেরেই আত্মঘাতী হলেন বেঙ্গালুরুর বাসিন্দা ২৬ বছর বয়সি এক বডি বিল্ডার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement