advertisement

South 24 Parganas News: নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

Last Updated:

আজ বিশ্ব মৃত্তিকা দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠ শ্রীরামকৃষ্ণ কৃষিবিজ্ঞান কেন্দ্রে এই দিনটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে উদযাপিত হয়। প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে পালিত হয়।

+
title=

#নিমপীঠ : আজ বিশ্ব মৃত্তিকা দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠ শ্রীরামকৃষ্ণ কৃষিবিজ্ঞান কেন্দ্রে এই দিনটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে উদযাপিত হয়। প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে পালিত হয়। ২০১৩ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৬৮ তম অধিবেশনে অনুমোদিত সংকল্পের মাধ্যমে ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই দিবস পালনের উদ্দেশ্য হল, কৃষকদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রসার। মাটির গুণমানের অবনমন, এর প্রভাব ও তার প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সয়েল সায়েন্সেস (আইইউএসএস) আন্তর্জাতিক মৃত্তিকা দিবস পালনের সুপারিশ করেছিল।
আজ নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে জয়নগর কুলতলী থেকে আসা বিভিন্ন প্রান্তের চাষীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভা থেকে মৃত্তিকা দিবস সম্বন্ধে এলাকার কৃষকদের জানান বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রবীর কুমার গড়াই। নিমপীঠ শ্রীরামকৃষ্ণ কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডঃ চন্দন কুমার মন্ডল তিনি জানান মৃত্তিকাদিবসের মূল উদ্দেশ্য হল মাটির স্বাস্থ্য ভালো রাখা।
advertisement
আরও পড়ুনঃ ঘোড়ামারার মানুষজনের সুবিধার্থে নৌকায় চলছে দুয়ারে সরকারের ক‍্যাম্প
সমস্ত খাদ্য যেখান থেকে তৈরি হয় সেটা হল মাটি যদি সুস্থ না রাখতে পারি তাহলে কিন্তু আগামী দিনে খাদ্য সংকট তৈরি হতে পারে। সেই জন্যে মাটির স্বাস্থ্য বজায় রাখার জন্য মাটির গুণগত মান বজায় রাখার জন্য তাই একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। যেটা সারা পৃথিবী জুড়ে চলছে তাই আজ এখানে আমরা প্রায় একশোরও বেশি বিভিন্ন প্রান্তে থেকে আসা কৃষকদের তাদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিতে পেরেছি এই বিষয়গুলি।
advertisement
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement