advertisement

South 24 Parganas News: মাত্র ১০ বছর বয়স, নাবালিকা ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

Last Updated:

প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা গৃহশিক্ষক পেছন থেকে এসে জড়িয়ে ধরে ছাত্রীকে! তার যৌন নিগ্রহ করে। কোনরকমে স্যারের হাত ছাড়িয়ে বাড়ি পালিয়ে আসে ওই নাবালিকা। মা-বাবাকে সব কিছু খুলে বলে।

দক্ষিণ ২৪ পরগনা: ছাত্রটির বয়স মাত্র ১০ বছর। গৃহ শিক্ষকের বাড়ি রোজের মতই পড়তে গিয়েছিল। সেখানে গিয়ে হঠাৎ তার বাথরুম পায়। স্যারকে বলতে তিনি বাথরুম দেখিয়েও দেন। ওইটুকু বয়স ছাত্রীর, তাই সাত-পাঁচ না ভেবে স্যারের বাড়ির বাথরুমে যায়। তখনই ঘটে এক ভয়ঙ্কর কাণ্ড। প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা গৃহশিক্ষক পেছন থেকে এসে জড়িয়ে ধরে ছাত্রীকে! তার যৌন নিগ্রহ করে। কোনরকমে স্যারের হাত ছাড়িয়ে বাড়ি পালিয়ে আসে ওই নাবালিকা। মা-বাবাকে সব কিছু খুলে বলে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করে পরিবারটি। তাদের অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষক ভাগ্যধর হালদারকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।
শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে নিগ্রহের এই চাঞ্চল্যকর অভিযোগটি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির। এখানকার কুমড়ো পাড়ায় বাড়ি ছাত্রীটির। বুধবার সন্ধেয় অন্যান্য দিনের মতই সে পড়তে গিয়েছিল জয়কৃষ্ণপুরের ভাগ্যধর হালদারের কাছে। ওই নাবালিকার পরিবারের অভিযো,গ তাদের মেয়ে যখন বাথরুমে যায় সেই সময় সেখানে আর কেউ ছিল না। সেই সুযোগেই মাত্র বছর দশকের ছাত্রীর যৌন নিগ্রহ করে ওই শিক্ষক। বাড়ি ফিরে বুধবার রাতেই অসুস্থ হয়ে পড়ে ওই। তার কী হয়েছে জিজ্ঞেস করলে সে তখন সবকিছু মা-বাবাকে খুলে বলে বলে পরিবারটি দাবি।
advertisement
advertisement
বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর পরিবার রায়দিঘি থানায় অভিযুক্ত শিক্ষকের নামে লিখিত অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ দক্ষিণ জয়কৃষ্ণপুর থেকে শিক্ষক ভাগ্যধর হালদারকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে ঐ শিক্ষককে তোলা হবে। নাবালিকা ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগে শিক্ষক গ্রেফতার হওয়ার ঘটনা জানাজানি হতেই রায়দিঘিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাত্র ১০ বছর বয়স, নাবালিকা ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement