advertisement

South 24 Parganas News|| কাকদ্বীপে হুগলি নদীতে ভেসে এল মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

কাকদ্বীপে হুগলি নদীতে ভেসে এল এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির মৃতদেহ। আর যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ব‍্যক্তির কোনও রকম কোনও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কাকদ্বীপ: কাকদ্বীপে হুগলি নদীতে ভেসে এল এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির মৃতদেহ। আর যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ব‍্যক্তির কোনোরকম কোনো পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল এলাকার উত্তর চন্দননগরে সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা এই মৃতদেহটি দেখতে পায়। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এলাকায় দ্রুত দূর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। এরপর স্থানীয়রাই গন্ধের উৎস অনুসন্ধানে নদীর পাড়ে আসে।
সেখানেই পচাগলা ওই ব‍্যক্তির মৃতদেহ দেখতে পায় তারা। এরপর স্থানীয় হারউড পয়েন্ট কোস্টাল থানায় খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি অন‍্য কোনো জায়গা থেকে ভেসে এসেছে বলে অনুমান করা হচ্ছে। সোমবার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পর মৃতদেহ নিয়ে কাকদ্বীপ পুলিশ মর্গে ময়না তদন্তের জন‍্য পাঠায়। সেই সঙ্গে এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বেশ কিছু ব‍্যক্তির বয়ান সংগ্রহ করার কাজ করা হয়েছে বলে খবর।
advertisement
আরও পড়ুনঃ কী কাণ্ড! বাড়ির পাশের খড়ের গাদায় লুকোনো কী? উদ্ধার করতেই চাঞ্চল্য
ঠিক কিভাবে ওই এলাকায় মৃতদেহটি এল তা খতিয়ে দেখছে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই ব‍্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। ওই ব‍্যক্তির মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর তদন্তের পরবর্তী পক্রিয়া শুরু করবে পুলিশ। বর্তমানে মৃত ব‍্যক্তির পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর।
advertisement
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News|| কাকদ্বীপে হুগলি নদীতে ভেসে এল মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement