advertisement

বড় খবর ! আগামী দু’দিন বন্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা, সমস্যা হতে পারে ব্যাঙ্কের লেনদেনে

Last Updated:
#নয়াদিল্লি: পুজোর আগেই মহাবিপদ ! আগামী দু’দিন, অর্থাৎ শনি ও রবিবার ইন্টারনেট পরিষেবায় সমস্যা দেখা যাবে গোটা বিশ্ব জুড়েই ৷ এর ফলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ বলে মনে করা হচ্ছে ৷ অনেক গুরুত্বপূর্ণ কাজই বন্ধ হয়ে যেতে পারে ৷ বন্ধ হতে পারে ব্যাঙ্কের লেনদেনও ৷ Russia Today-র রিপোর্ট অনুযায়ী, ইন্টারনেট ইউজাররা আগামী ৪৮ ঘণ্টা ‘নেটওয়ার্ক কানেকশন ফেলিওর’ সমস্যার সম্মুখীন হতে পারেন ৷ এর কারণ হল, মেইন ডোমেন সার্ভার এবং এর সঙ্গে জড়িত সব পরিকাঠামোই বেশ কিছু সময়ের জন্য বন্ধ থাকবে ৷
রিপোর্ট অনুযায়ী, ‘দ্য ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নম্বরস (ICANN)’ এখন মেইন্টেনেন্সের কাজ করবে ৷ ICANN ক্রিপ্টোগ্রাফিক কি (Key) বদলাবে ৷ যা ইন্টারনেটের ডোমেন নেম সিস্টেম (DNS)-কে প্রোটেক্ট করবে ৷
কমিউনিকেশনস রেগুলেটরি অথারিটি (CRA)-র একটি স্টেটমেন্টে জানানো হয়েছে বিশ্বজুড়েই ইন্টারনেট পরিষেবা আগামী ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ৷ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) বা নেটওয়ার্ক প্রদাণকারীরা এর জন্য প্রস্তুত না থাকায় বেশ কিছু ইন্টারনেট ইউজাররা এর জন্য সমস্যায় পড়তে পারেন বলে জানানো হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বড় খবর ! আগামী দু’দিন বন্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা, সমস্যা হতে পারে ব্যাঙ্কের লেনদেনে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement