advertisement

বাংলায় শুরু ফুটবল ফিভার, রবিবাসরীয় সকালে রঙিন হল শিলিগুড়ি

Last Updated:

রাশিয়ার ভৌগোলিক দূরত্ব ভারত থেকে কত, সেটা অঙ্ক কষার বিষয় হতেই পারে ৷

#শিলিগুড়ি : রাশিয়ার ভৌগোলিক দূরত্ব ভারত থেকে কত, সেটা অঙ্ক কষার বিষয় হতেই পারে ৷ কিন্তু বাংলার মানুষকে বিশ্বকাপ জ্বর থেকে দূরে রাখা সম্ভব নয় ৷ তাই বিশ্বকাপের বল গড়ানোর আগেই খুশিতে মাতোয়ারা মানুষ ৷
রাজ্যে শুরু বিশ্বকাপের কার্নিভ্যাল। বিশ্বকাপের আগে শেষ রবিবারে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসে শিলিগুড়িতে মস্কোর মেজাজ।
advertisement
সুপার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মস্কোতে চলছে শেষ বেলার প্রস্তুতি। ক্রেমলিন থেকে কয়েক হাজার মাইল দূরে শিলিগুড়ি মজে বিশ্বকাপের আনন্দে। বিশ্বকাপের আগের শেষ রবিবারে ছিল স্পেশাল আয়োজন ৷ এক হয়ে গেল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি।
advertisement
vlcsnap-error534 vlcsnap-error572
স্থানীয় বাঘাযতীন পার্কে সকাল থেকেই হাজির সমর্থকরা। বিশ্বকাপের সঙ্গেই বাঙালির মোহনবাগান আর ইস্টবেঙ্গল। বাইক মিছিল, গালে ফ্ল্যাগ পেইন্ট এই সবই চোখে পড়ল ছুটির দিনে। তবে ভাগাভাগিটা রয়েই গেল ৷ নেইমার বনাম মেসি দ্বন্দ্ব তো ফুটবলপ্রেমী মাত্রই উপভোগ করেন, শিলিগুড়ির ফুটবল ফেস্টও তাঁর ব্যতিক্রম ছিল না ৷
advertisement
টানটান হচ্ছে লুজনিকি স্টেডিয়াম। চোদ্দই জুন এখান থেকে বল গড়াবে রাশিয়া বিশ্বকাপের। তার আগে শিলিগুড়ি শহর ভেসে গেল বিশ্বকাপের আনন্দে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাংলায় শুরু ফুটবল ফিভার, রবিবাসরীয় সকালে রঙিন হল শিলিগুড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement