advertisement

‘জিরো’র সমাপ্তি ! ইমোশনাল পোস্ট করলেন শাহরুখ খান

Last Updated:

বক্স অফিসে বহুদিন ধরে হিট নেই শাহরুখের ৷ একের পর এক ফ্লপ, মধ্যমানের ব্যবসা ৷

#মুম্বই: বক্স অফিসে বহুদিন ধরে হিট নেই শাহরুখের ৷ একের পর এক ফ্লপ, মধ্যমানের ব্যবসা ৷ তবে পর্দায় নানা এক্সপেরিমেন্ট করে চেষ্টার কোনও ত্রুটি করেননি শাহরুখ ৷
তাই নতুন বছরে বক্স অফিসকে একেবারে নিজের দিকে ঘুরিয়ে নিতে, এবার শূন্যকেই হাতের মুঠোয় করে ফেললেন বলিউডের এই বাদশা ৷ এবার আর হিরো নয়, হলেন জিরো ! আর এই জিরো দিয়েই নতুন বছরের বক্স অফিসে ছক্কা মারতে আসছেন শাহরুখ ৷ ছবির পরিচালক আনন্দ এল রাই ৷ ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের ২১ ডিসেম্বর ৷ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মাকে ৷ জব তক হ্যায় জান ছবির পর ফের একসঙ্গে পর্দায় আসবে এই ট্রায়ো ৷
advertisement
Capture
advertisement
সম্প্রতি শেষ হয়েছে আনন্দ এল রাইয়ের ছবি ‘জিরো’র শ্যুটিং ৷ শ্যুটিং পর্ব শেষ করে শাহরুখ পোস্ট করলেন এই ইমোশনাল মেসেজ ৷ পোস্টে শাহরুখ লিখলেন, ‘একটি সিনেমা কখনই শেষ হয় না ৷ বরং শেষ হয়ে যায় অনেক ভালো সময়ের ৷ সবাইকে ধন্যবাদ ৷ প্রচুর পরিশ্রম গিয়েছে ! ’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘জিরো’র সমাপ্তি ! ইমোশনাল পোস্ট করলেন শাহরুখ খান
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement