advertisement

East Bardhaman News: দিনে দুপুরে সকলের সামনেই গলসিতে সরকারি গাছ পাচার হচ্ছে!

Last Updated:

জনসমক্ষে হাজার হাজার মানু‌ষের সামনে প্রায় এগারোটা গাছ কেটে পাচার করে দুষ্কৃতীরা। লোক সম্মুখে এমন ঘটনার জেরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়।

+
title=

পূর্ব বর্ধমান: দিনে দুপুরে বড় বড় সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। অথচ নীরব প্রশাসন। এমনই অভিযোগ গলসির মানুষের।
ঘটনা হল পূর্ব বর্ধমান গলসিতে গাছ চুরি কিছুতেই থামছে না। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন কড়া পদক্ষেপ না নেওয়ায় দিনে দিনে বাড়ছে গাছ চোরদের দৌরাত্ম্য। ফলে দিনদুপুরে চুরি হচ্ছে সরকারি গাছ। সোমবার আবারও গাছ চুরির ঘটনা ঘটেছে গলসির বাজারে। জনসমক্ষে হাজার হাজার মানু‌ষের সামনে প্রায় এগারোটা গাছ কেটে পাচার করে দুষ্কৃতীরা। লোক সম্মুখে এমন ঘটনার জেরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দাদের অনেকেই ওই গাছ চুরি চক্রের লোকজনদের চেনেন। তবে তাদের দাপটে কেউ প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। এদিকে দিবালোকে গাছ চুরির ঘটনা নিয়ে নিয়ে গলসি-২ ব্লকের বিডিওর দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি তাঁরা বিষয়টি গলসি থানায় জানাবেন বলেও জানিয়েছেন।
advertisement
advertisement
স্থানীয়দের থেকেই জানা গিয়েছে, গলসির পশ্চিম বাসস্ট্যান্ডের পিছনে একটি সরকারি খাস জমিতে ছিল এগারোটি বড় বড় গাছ। যা গত সোমবার দিনদুপুরে কেটে নিয়ে চলে যায় গাছ চোরের দল। এলাকাবাসীর দাবি, সরকারি অনুমতি ছাড়াই এই কাণ্ড ঘটানো হয়েছে। গলসির মানুষ এই ঘটনার অবসান চাইছেন।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: দিনে দুপুরে সকলের সামনেই গলসিতে সরকারি গাছ পাচার হচ্ছে!
Next Article
advertisement
Bomb Threat Update: আদালতে ভুয়ো হুমকি মেল, বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
আদালতে ভুয়ো হুমকি মেল,বিচারকদের নিরাপত্তা রাজ্যের দায়িত্ব! বোমাতঙ্কের পর আশ্বাস নবান্নের
  • রাজ্যের আদালতে আদালতে ভুয়ো বোমাতঙ্ক৷

  • সাংবাদিক বৈঠক করে আশ্বস্ত করল রাজ্য প্রশাসন৷

  • বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, আশ্বাস ডিজি-র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement