advertisement

বেসরকারি স্ক‌ুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৫% কোটা, বড় ঘোষণা করতে পারেন মোদি

Last Updated:

এই সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইন সম্প্রসারণ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত করছে৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, শিক্ষার অধিকার আইনে বিনামূল্যে পড়াশোনা-র ২০০৯ সালের আইনটি মন্ত্রিসভা খতিয়ে দেখছে৷ তারপরেই সিদ্ধান্ত জানাবে৷

#নয়াদিল্লি: উচ্চবর্ণের পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ইতিমধ্যেই ১০ শতাংশ সরকারি সংরক্ষণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ লোকসভা ভোটের মুখে আরও একটি বড় সংরক্ষণ ঘোষণার পথে নরেন্দ্র মোদি৷ দেশের সব বেসরকারি স্ক‌ুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করতে চলেছেন মোদি৷
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভার আগে আরও একটি প্রো-পুওর পদক্ষেপ করে বাজিমাত করতে চাইছেন প্রধানমন্ত্রী৷ এই সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইন সম্প্রসারণ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত করছে৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, শিক্ষার অধিকার আইনে বিনামূল্যে পড়াশোনা-র ২০০৯ সালের আইনটি মন্ত্রিসভা খতিয়ে দেখছে৷ তারপরেই সিদ্ধান্ত জানাবে৷
বর্তমানে কেন্দ্রের শিক্ষার অধিকার আইনে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের ৬ বছর থেকে ১৪ বছরের ছাত্র-ছাত্রীদের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়ানোর নিয়ম রয়েছে৷ লোকসভা ভোটের আগে উচ্চবর্ণের মন জয় করতে মোদি সরকার মরিয়া৷ শিক্ষার অধিকার আইনের সম্প্রসারণের প্রস্তাবটি অনেক দিন ধরেই ঠান্ডা ঘরে পড়েছিল৷ ২০১২ সালে ইউপিএ সরকারের আমলেই এই প্রস্তাব গৃহীত হয়৷
advertisement
advertisement
তাত্‍‌পর্যপূর্ণ ভাবে গত বছর মার্চে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্য পাল সংসদে জানিয়েছিলেন, শিক্ষার অধিকার আইনের সম্প্রসারণের কোনও প্রস্তাব নেই৷ এই আইনের সম্প্রসারণ চেয়ে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন ফাইল করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বেসরকারি স্ক‌ুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৫% কোটা, বড় ঘোষণা করতে পারেন মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement