advertisement

পেট্রোলের দাম কমল ৯ টাকা !

Last Updated:

মহারাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোলে প্রতি লিটারে ৪ থেকে ৯ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেন ঠাকরে ৷

#মহারাষ্ট্র: কর্ণাটক নির্বাচনের পর ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছিল ৷ তবে তারই মধ্যে মহারাষ্ট্রের বাসিন্দাদের সুখবর ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্রের নবনির্মান সেনার সভাপতি রাজ ঠাকরে ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে সকালবেলাই সুখবর ৷ প্রত্যেক পেট্রোল পাম্পে দেওয়া হচ্ছে পেট্রোলে বিপুল ছাড় ৷ এর জেরে সকাল থেকেই পেট্রোল পাম্পে লম্বা লাইন ৷
মহারাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোলে প্রতি লিটারে ৪ থেকে ৯ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেন ঠাকরে ৷ এদিন পেট্রোলের দাম ছিল ৮৪.২৬ টাকা প্রতি লিটারে ৷
advertisement
advertisement
দলের এক কর্মী জানিয়েছেন, এদিন সকাল ৮টা থেকে বিকেল অবধি এই ছাড় দেওয়া হবে ৷ বাইক বা স্কুটারের ক্ষেত্রে ৪ থেকে ৫ টাকা ছাড় দেওয়া হচ্ছে ৷ তিনি আরও জানাল শিবাডি কেন্দ্রে ৯ টাকা ছাড় দেওয়া হচ্ছে প্রতি লিটার পেট্রোলে ৷
advertisement
তাই আর দেরি না করে সকাল থেকে বাইকের ট্যাঙ্ক ভর্তি করতে লম্বা লাইন বাইক আরোহীদের ৷
পেট্রোলের মূল্যবৃদ্ধির বিরোধীতায় মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ঠাকরে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পেট্রোলের দাম কমল ৯ টাকা !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement