advertisement

Jamai Sasthi 2021: আজ এই শুভ তিথিতে পালন করুন জামাই ষষ্ঠী, জানুন সময় ও নির্ঘণ্ট

Last Updated:

আজ, ১৬ জুন, বাংলার ১ আষাঢ়, বুধবার জামাই ষষ্ঠী (Jamai Sasthi 2021)। জেনে নিন, কোন সময় থেকে কোন সময় থাকছে শুভ তিথি । ষষ্ঠী পুজোর সময় ও নির্ঘণ্ট ।

জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে এই ব্রত পালন করা হয়। মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনায় এ দিন মেয়ের বাবা-মা তাঁদের মনপ্রাণ ভরে আশীর্বাদ করেন । পঞ্জব্যঞ্জনে তাঁদের আদর-আপ্যায়ন করেন । ষষ্ঠীর ফোঁটা কপালে দিয়ে, হাতে হলুদ সুতো পরিয়ে, পাখার বাতাস করে মেয়ের জামাইয়ের সুখী দাম্পত্য জীবনের কামনা করেন । মেয়ে সন্তানবতী হোক, সংসার ভরে থাকুন শান্তি-সমৃদ্ধিতে, মা ষষ্ঠীর কাছে এমনই প্রার্থনা করেন কন্যার বাবা-মায়েরা । এখন জেনে নিন, কোন সময় থেকে কোন সময় থাকছে শুভ তিথি । ষষ্ঠী পুজোর সময় ও নির্ঘণ্ট । আজ, ১৬ জুন, বাংলার ১ আষাঢ়, বুধবার জামাই ষষ্ঠী।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–
ষষ্ঠী তিথি আরম্ভ– বাংলা– ৩১ জ্যৈষ্ঠ, মঙ্গলবার। ইংরেজি– ১৫ জুন, মঙ্গলবার। সময়– রাত ১০টা ৫৮ মিনিট।
advertisement
ষষ্ঠী তিথি শেষ– বাংলা– ১ আষাঢ়, বুধবার। ইংরেজি– ১৬ জুন, বুধবার। সময়– রাত ১০টা ৪৬ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-
ষষ্ঠী তিথি আরম্ভ– বাংলা– ৩১ জ্যৈষ্ঠ, মঙ্গলবার। ইংরেজি– ১৫ জুন, মঙ্গলবার। সময়– রাত ৭টা ৩৪ মিনিট ৩৫ সেকেন্ড।
advertisement
ষষ্ঠী তিথি শেষ- বাংলা– ১ আষাঢ়, বুধবার। ইংরেজি– ১৬ জুন, বুধবার। সময়– রাত ৬টা ৫৬ মিনিট ১৫ সেকেন্ড।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Jamai Sasthi 2021: আজ এই শুভ তিথিতে পালন করুন জামাই ষষ্ঠী, জানুন সময় ও নির্ঘণ্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement